Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিধানসভা নির্বাচনের শেষ দফায় বহু বাস তুলে নেওয়ায় পরিযায়ী শ্রমিক সহ জনসাধারণের দুর্ভোগ চরমে

বিধানসভা নির্বাচনের শেষ দফায় বহু বাস তুলে নেওয়ায় পরিযায়ী শ্রমিক সহ জনসাধারণের দুর্ভোগ চরমে সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আগামী পরশু ২৯ এপ্রিল বিধানসভার শেষ দফার নির্বাচন উপলক্ষে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির বহু বাস তুলে…

 




বিধানসভা নির্বাচনের শেষ দফায় বহু বাস তুলে নেওয়ায় পরিযায়ী শ্রমিক সহ জনসাধারণের দুর্ভোগ চরমে 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আগামী পরশু ২৯ এপ্রিল বিধানসভার শেষ দফার নির্বাচন উপলক্ষে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির বহু বাস তুলে নেওয়ায় আগামী কয়েকদিন বাস পরিষেবা ভীষণভাবে বিঘ্নিত হতে চলেছে। সারা বাংলা পরিবহন যাত্রী কমিটির সহকারী সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,ভোটারদের ভোট দেওয়ার জন্য বাড়িতে আসার কারণে বাস সহ অন্যান্য যানবাহনে দ্বিগুণ/তিনগুণ ভাড়া আদায় করছে বাসের কন্ট্রাকটাররা। বাসে তিল ধারনের জায়গা নেই। এই ভ্যাপসা গরমে বাসযাত্রীদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বাড়ি ফিরতে হচ্ছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের নির্দেশে মোটর সাইকেলে যাতায়াত বন্ধ থাকায় পরিযায়ী শ্রমিক সহ সর্বস্তরের জনসাধারণের দুর্ভোগ চরমে। পোয়া বারো বাস মালিক সহ টোটো চালকদের। রাজ্য ও জেলা প্রশাসনের আধিকারিকদের নিকট বিষয়টি প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।



No comments