Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা সহ হলদিয়া সমস্ত মানুষদের শান্তির শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেন প্রদীপ

জেলা সহ হলদিয়া সমস্ত মানুষদের শান্তির শৃঙ্খলা বজায় রাখার  আহ্বান জানালেন- প্রদীপ
প্রথম দফায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কিন্তু নির্বাচনের পরবর্তীকালে শিল্প শহরে হিংসা ছড়িয়ে পড়ছে। নির্বাচনে পরবর্তী হলদিয়া দুর্গাচক থানার অন্…

 



জেলা সহ হলদিয়া সমস্ত মানুষদের শান্তির শৃঙ্খলা বজায় রাখার  আহ্বান জানালেন- প্রদীপ


প্রথম দফায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কিন্তু নির্বাচনের পরবর্তীকালে শিল্প শহরে হিংসা ছড়িয়ে পড়ছে। নির্বাচনে পরবর্তী হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত ঝিকুড়খালি এলাকায় দুই রাজনৈতিক দলের গন্ডগোলে ইতিমধ্যে তিনজন আহত একজনকে কলিকাতা রেফার করা হয়েছে। স্ট্রং রুম দুর্গাচক থানার অন্তর্গত  বাসুদেবপুর গভমেন্ট স্পন্ড স্কুল বিবেকানন্দ বিদ্যালয়ে রয়েছে স্ট্রংরুম কতটা সুরক্ষিত সে নিয়ে চর্চা শুরু হয়েছে। গত ২৫ শে এপ্রিল কয়েকজনকে স্কুলের সামনে ঘোরাঘুরি দেখতে পেয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিলেন বিজেপির বিরুদ্ধে সেই ঘটনায় কেন্দ্র করে বিজেপি হলদিয়া বিধানসভা প্রার্থী প্রদীপ বিজলী কমিশনের কাছে দাবি করেছিলেন স্ট্রংরুম কতটা সুরক্ষত। স্কুলের সামনেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে স্কুলের সামনে গেট সব সময় খোলা থাকতো সেই ঘটনায় কেন্দ্র করে দেখার জন্য স্কুলে আসেন স্ট্রংরুম ঘুরে দেখেন। প্রদীপ বিজলী বলেন বর্তমানে নির্বাচন কমিশন কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশ যারা দায়িত্বে রয়েছেন প্রত্যেকেই করা নজর জারি করছেন বর্তমানে স্ট্রং রুম সুরক্ষিত রয়েছে। এই সময়কালে শিল্প শহরে হিংসা গন্ডগোল থেকে দূরে থাকার জন্য সকলকে আহ্বান করলেন প্রদীপ তিনি বললেন নির্বাচন শেষ হয়েছে। প্রদীপ হলদিয়া জেলার সমস্ত মানুষদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন করলেন। তিনি আরো বললেন পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি বিধানসভার রায় বাক্সবন্দী বিভিন্ন স্ট্রংরুমে রয়েছে। জনগণের রায় এখন বাক্সবন্দী আগামী ৪ মে ফল প্রকাশ হবে। যাই হোক না কেন সেটা সকলকেই মেনে নিতে হবে সেই রায় মানুষ রায় দিয়েছেন।  মানুষের রাই সকলকে মেনে নিতে হবে। এই সময়  কেহ কোন প্ররোচনায় পা দেবেন না হিংসা থেকে দূরে থাকুন। সকলকে শান্ত থাকার আহ্বান জানালেন হলদিয়া বিধানসভা বিজেপি প্রার্থী প্রদীপ কুমার বিজলী।

No comments