Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবিবাসরীয় প্রচারে এস ইউ সি আই প্রার্থী

রবিবাসরীয় প্রচারে এস ইউ সি আই প্রার্থী সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের মনোনীত প্রার্থী আনন্দ বরন হান্ডা  আজ সকালে দেউলিয়া ফুলবাজারে ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের সাথে জনসংযোগে…

 




   রবিবাসরীয় প্রচারে এস ইউ সি আই প্রার্থী 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের মনোনীত প্রার্থী আনন্দ বরন হান্ডা  আজ সকালে দেউলিয়া ফুলবাজারে ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের সাথে জনসংযোগের কর্মসূচিতে সামিল হন। বিকেলে প্রার্থীর সমর্থনে দেউলিয়া বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।

আনন্দবাবু পানসিলায় সরকারী উদ্যোগে নির্মিত ফুলবাজার অবিলম্বে চালু,সরকারীভাবে ফুলের হিমঘর নির্মান ও ফুল থেকে উপজাত সামগ্রী তৈরীর কারখানা গড়ে তোলার দাবী জানান ও ওই বিষয়ে যে আন্দোলন চলছে,সেই আন্দোলনেরও পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি দেউলিয়ায় জাতীয় সড়কে থমকে থাকা দ্রুত আন্ডারপাস নির্মাণের কাজ শেষ করে দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা সমাধানের দাবী তোলেন। সন্ধ্যায় সাগরবাড় হাটেও প্রার্থীর সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন,দলের রাজ্য কমিটির সদস্য বিশ্বনাথ পড়িয়া, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মধুসূদন বেরা।



No comments