রবিবাসরীয় নির্বাচনী প্রচার মিছিল ও সভাসংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক: নন্দীগ্রাম বিধানসভায় এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী বিমল কুমার মাইতি আজ সকালে নন্দীগ্রাম বাজারে দলের কর্মী-সমর্থকদের নিয়ে এক প্রচার মিছিলে অংশ…
রবিবাসরীয় নির্বাচনী প্রচার মিছিল ও সভা
সংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক: নন্দীগ্রাম বিধানসভায় এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী বিমল কুমার মাইতি আজ সকালে নন্দীগ্রাম বাজারে দলের কর্মী-সমর্থকদের নিয়ে এক প্রচার মিছিলে অংশ নেয়। ওই নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের নন্দীগ্রাম লোকাল কমিটির সম্পাদক মনোজ দাস, আনসার হোসেন প্রমূখ। বিকেলে সোনাচূড়া বাজারেও অনুরূপ প্রচার অভিযান হয়।
প্রচার মিছিল থেকে নন্দীগ্রামে রেল প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন,অবিলম্বে নদীবাঁধ ও হিজলি খাল সংস্কার,কেন্দেমারী ও
তেরপেখ্যায় হলদি নদীর উপর ব্রীজ নির্মান,নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল সহ দুই ব্লকের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোর উন্নয়নের দাবী তোলা হয়।
অন্যদিকে মহিষাদল বিধানসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থী তপন কুমার মাইতির এর সমর্থনে আজ সকালে নামালক্ষ্যা বাজারে এক প্রচার মিছিল হয়। মিছিলে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, লোকাল কমিটির সদস্য আশিস দোলাই ও দ্বিজেন বেতাল,দিলীপ দাস প্রমূখ।
বিকেলে মহিষাদল শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী তপন কুমার মাইতি। তিনি তার বক্তব্যে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তুলে জেলার কলেজগুলিকে বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্তি করুন,ওড়িশা কোস্টাল ক্যানেল পূর্ণ সংস্কার,হলদি নদীর উপর তেরপেখ্যাতে কংক্রিটের ব্রীজ নির্মাণ,মহিষাদলের জলনিকাশী সমস্যার সমাধান,এলাকার বেহাল রাস্তাগুলি সংস্কার,মহিষাদল হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সহ পরিকাঠামো উন্নয়ন পাশাপাশি বিধানসভা এলাকার সর্বপ্রকার উন্নয়নের দাবী তোলেন। সভায় বক্তব্য রাখেন,দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য, নারায়ণ চন্দ্র নায়ক,বিধানসভা নির্বাচন কমিটির কো-অর্ডিনেটর আশীষ দোলই, চন্দন সাহু প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন দ্বিজেন্দ্র নাথ বেতাল।
নারায়ণবাবু তার বক্তব্যে, এস আই আর এর নামে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণের প্রতিবাদে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গরিব-মধ্যবিত্ত-খেটে খাওয়া মানুষের বাঁচার আন্দোলনকে শক্তিশালী করতে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

No comments