Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা পুলিশের বড় সাফল্য পাঁশকুড়ায় বিপুল সোনা উদ্ধার

জেলা পুলিশের বড় সাফল্য পাঁশকুড়ায় বিপুল সোনা উদ্ধার 
গত ১০.০৪.২০২৬ তারিখে পাঁশকুড়া থানার অন্তর্গত কালিদান বাজারে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নাকা চেকিং চলাকালীন উত্তর ২৪ পরগনা জেলার ঘোলা থানার অন্তর্গত আগরপাড়া আদর্শনগরের বাসি…

 


জেলা পুলিশের বড় সাফল্য পাঁশকুড়ায় বিপুল সোনা উদ্ধার 


গত ১০.০৪.২০২৬ তারিখে পাঁশকুড়া থানার অন্তর্গত কালিদান বাজারে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নাকা চেকিং চলাকালীন উত্তর ২৪ পরগনা জেলার ঘোলা থানার অন্তর্গত আগরপাড়া আদর্শনগরের বাসিন্দা সুব্রত কর্মকারকে (পিতা- মৃত সন্তোষ চন্দ্র কর্মকার) আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ১৮টি স্বর্ণালঙ্কার (নকশা করা বালা), যার ওজন প্রায় ২০১.০৫০ গ্রাম।


উক্ত ব্যক্তি এই বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার স্বপক্ষে কোনো বৈধ নথি বা সন্তোষজনক কারণ দর্শাতে ব্যর্থ হওয়ায়, সাক্ষীদের উপস্থিতিতে যথাযথ নিয়ম মেনে এবং লেবেল যুক্ত করে একটি Seizure List প্রস্তুত করা হয়েছে এবং গহনাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।


No comments