Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

হলদিয়াতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিভারতীয় জনতা পার্টি বিজয় সংকল্প সভা আগামী ৯ই এপ্রিল হলদিয়া হেলিপ্যাড ময়দানে অনুষ্ঠিত হবে পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিজেপি প্রার্থীর সমর্থনে বিজয় সংকল্প সভা।  সভায় উপস্থিত থাকবেন প…

 




হলদিয়াতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতীয় জনতা পার্টি বিজয় সংকল্প সভা আগামী ৯ই এপ্রিল হলদিয়া হেলিপ্যাড ময়দানে অনুষ্ঠিত হবে পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিজেপি প্রার্থীর সমর্থনে বিজয় সংকল্প সভা।  সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। আজ দফায় দফায় হেলিকপ্টার হলদিয়া টাউনশিপ হেলিপ্যাড ময়দানে ট্রায়াল দিলেন। ইতিমধ্যে হলদিয়া হেলিপ্যাড ময়দান নিরাপত্তা বল এর মধ্যে তৈরি হচ্ছে বিজয় সংকল্প সভার মণ্ডপ। যদিও আকাশের অবস্থা খুবই খারাপ তা সত্ত্বেও প্রধানমন্ত্রী আসবেন সে নিয়ে প্রচার এবং নিরাপত্তা কোনটাই খামতি রাখতে চাইছেন না পুলিশ প্রশাসন এবং দলীয় কর্মী। গত লোকসভা নির্বাচনে ওয়েদার খারাপের জন্য প্রধানমন্ত্রী আসতে পারেননি। তিনি ভার্চুয়াল বক্তব্য রেখেছিলেন সকলের জন্য। এখন থেকেই ওয়েদার খারাপ সে নিয়ে কোন মাথা ঘামাচ্ছেন না দলীয় কর্মীরা। হলদিয়া বিধানসভা তফসীল ২০৯ সংরক্ষিত প্রার্থী প্রদীপ কুমার বিজলী বলেন হলদিয়া বন্দর এবং হলদিয়ার উন্নয়ন মোদিজীর হাত ধরেই অনেক এগিয়ে গেছে সারা জেলার প্রধানমন্ত্রী সড়ক যোজনা আবাস যোজনা এবং বিশেষ করে লকডাউনের সময় থেকে এখনো পর্যন্ত বিনা পয়সায় রেশন পাচ্ছেন। হলদিয়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রেল যোগাযোগ এবং ট্রেনের প্ল্যাটফর্ম গুলি নতুন করে সেজে উঠেছে। হলদিয়াতে মোদীজি আসবেন সেজন্য কর্মী সমর্থকরা উদগীব হয়ে রয়েছেন কারণ আগামী বিধানসভা নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলার ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে কি বার্তা দেবেন মোদীজি, সেই কথা শোনার জন্য সকলেই উপস্থিত হবেন।

No comments