সামার স্পেশাল ট্রেনকে স্থায়ীভাবে চালানোর দাবীতে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর বিভাগের
ডি আর এম কে নাগরিক প্রতিরোধ মঞ্চের স্মারকলিপিসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : দক্ষিণ পূর্ব রেলওয়েতে ৬ এপ্রিল থেকে হলদিয়া- হাওড়া,দীঘা-হাওড়…
সামার স্পেশাল ট্রেনকে স্থায়ীভাবে চালানোর দাবীতে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর বিভাগের
ডি আর এম কে নাগরিক প্রতিরোধ মঞ্চের স্মারকলিপি
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : দক্ষিণ পূর্ব রেলওয়েতে ৬ এপ্রিল থেকে হলদিয়া- হাওড়া,দীঘা-হাওড়া রেল লাইনে দুই জোড়া ট্রেন চালু করার জন্য খড়গপুর ডিভিশনের ডি আর এম কে সাধুবাদ জানিয়ে সামার স্পেশাল ট্রেনকে স্থায়ীভাবে চালানোর দাবীতে আজ স্মারকলিপি দেওয়া হয় নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে। পূর্ব মেদিনীপুর জেলা নাগরিক প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক মধুসূদন বেরা বলেন, দীর্ঘদিন ধরে এই দুই লাইনে কমপক্ষে চার জোড়া ট্রেন চালুর দাবী আমরা জানিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ মাত্র দু জোড়া ট্রেন চালু করলেন এবং তাও আবার গ্রীষ্মকালের জন্য। এটা অত্যন্ত আশ্চর্যের। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজ খড়্গপুরের ডি আর এম কে সামার স্পেশাল ট্রেনগুলিকে স্থায়ীভাবে চালানোর দাবী সহ নিয়মিত ট্রেন চলাচল,ট্রেনের সংখ্যা বাড়ানো প্রভৃতি চার দফা দাবী জানানো হয়েছে। স্মারকলিপিতে অভিযোগ জানানো হয়েছে,কিছু লোকাল ট্রেন কে এক্সপ্রেস ট্রেনের তকমা দিয়ে ডবল ভাড়া নেওয়া হচ্ছে,অবিলম্বে এই ডবল ভাড়া নেওয়া বন্ধ করতে হবে। এছাড়াও বিভিন্ন স্টেশনে যে সমস্ত গুরুত্বপূর্ণ সমস্যা আছে,যেমন-মেচেদাতে ওভারব্রীজে ওঠা নামার জন্য সরু একটি সিঁড়ি রয়েছে,এর বিপরীত দিকে আরেকটি এস্কেলেটার করা দরকার। পাঁশকুড়া-তমলুকে রেল ক্রসিং-এর উপরে ফ্লাইওভার ও ভোগপুরে আন্ডারপাস নির্মাণ করা প্রভৃতি।

No comments