Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জগন্নাথ ধামের সাথেই নন্দীগ্রামে হবে বাবরি মসজিদ- শহিদুল হক মন্ডল

দিঘাতে জগন্নাথ ধামের সাথেই, নন্দীগ্রামে হবে বাবরি মসজিদ- শহিদুল হক মন্ডলআগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে আমজনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 11 টি প্রার্থী দিয়েছেন হলদিয়া এবং নন্দীগ্রাম দুই প্রার…

 


দিঘাতে জগন্নাথ ধামের সাথেই, নন্দীগ্রামে হবে বাবরি মসজিদ- শহিদুল হক মন্ডল

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে আমজনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 11 টি প্রার্থী দিয়েছেন হলদিয়া এবং নন্দীগ্রাম দুই প্রার্থী হলদিয়া এসডিও অফিসে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নন্দীগ্রাম ২১০ বিধানসভার প্রার্থী হয়েছেন আমজনতা পার্টি শহিদুল হক মন্ডল। সংবাদ মাধ্যমের সামনে এসে কি বললেন কেন বিরোধী প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী এবং পবিত্র কর কে নন্দীগ্রামের মানুষ ভোট দেবে না। আম জনতা পার্টি নির্বাচনে জয়লাভ করলে মুর্শিদাবাদের মতোই নন্দীগ্রামে হবে একটি বাবরি মসজিদ। এই বক্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

পার্টি নন্দীগ্রাম বিধানসভা আমজনতা পার্ট প্রার্থী শহিদুল হক মণ্ডল,তিনি বলেন আমার দলের চেয়ারম্যান হুমায়ুন কোবির আমাকে টিকিট দিয়েছেন নন্দীগ্রামে আসন্ন বিধানসভায় লড়াই করার জন্য। বিগত দিনে তৃণমূল কংগ্রেসকে দেখেছে নন্দীগ্রামের মানুষ বিগত পাঁচ বছর বিজেপি শুভেন্দু কে টেস্ট করে দেখেছে নন্দীগ্রামের মানুষ। তাই নতুন দল আমজনতা পাটিকে ভোট দেবে নন্দীগ্রামের মানুষ। তিনি বলেন তৃণমূলের বেইমানি বিজেপির বিশ্বাসঘাতকতা নন্দীগ্রামের মানুষ দেখেছেন তাই সুখ-দুঃখে অংশীদার হিসেবে আমার দলের চেয়ারম্যান হুমায়ুন কোবীর আমাকে পাঠিয়েছেন দলের প্রার্থী হয়ে। তিনি বলেন মুসলিমদের ব্যবহার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘায় জগন্নাথ মন্দির করেছেন আমরা যদি কোথাও বাবরি মসজিদ করি সেখানে বাধা সৃষ্টি করবে মুখ্যমন্ত্রী তার দলের মানুষজন। এই দ্বিচারিতার জন্য বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের ভোট দেবে না।

তিনি বলেন আমরা যদি জয়লাভ করতে পারি মানুষের উন্নয়ন হবে চাকরির জন্য শিল্প আসবে পরিযায়ী শ্রমিক হয়ে এখানকার মানুষ বাইরে গিয়ে যেন লাশ হয়ে না ফিরে সেটাও দেখা হবে। তারই সাথে তিনি আরো বলেন দীঘায় যদি জগন্নাথ মন্দির মমতা ব্যানার্জি করতে পারে। তাহলে আমি যদি নন্দীগ্রামে জয় লাভ করতে পারি তাহলে নন্দীগ্রামে ও একটি বাবরি মসজিদ তৈরী হবে । মুর্শিদাবাদে যেমন আমার দলের চেয়ারম্যান এর উদ্যোগে তৈরি হচ্ছে বাবরি মসজিদ আরও একটি নন্দীগ্রামে মসজিদ তৈরি হবে।

আরো বলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর আরএসএসের এজেন্ট আর বিজেপি রয়েছেন শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি আর এস এস এর সঙ্গে সমঝোতা করেই কয়েক ঘন্টার মধ্যেই বিজেপির আরএসএসের এজেন্ট বিজেপির প্রধান পবিত্র করকে কিভাবে প্রার্থী করলেন মানুষ বুঝে গেছেন মমতা ব্যানার্জির কি করতে চাইছে। পবিত্র কর  বিজেপি প্রধান ছিলেন দু'ঘণ্টার মধ্যে মমতা ব্যানার্জি তাকে তৃণমূলের সিম্বল দিয়েছেন তাই নন্দীগ্রামের মানুষ বুঝেই গেছেন পবিত্র কর এবং মমতা ব্যানার্জির দুজনেই আরএসএস এজেন্ট তাই মুসলিমরা যেমন ভোট দেবে না ঠিক তেমনি ভাবে বিজেপি হিন্দু ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য হিন্দু ভাইয়েরাও পবিত্র কে ভোট দেবে না।


No comments