পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী স্নেহলতা সাহু(প্রধান)'র সমর্থনে আজ মাগুরী জগন্নাথচক চড়কতলায় এক পথসভায় বক্তব্য…
পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী স্নেহলতা সাহু(প্রধান)'র সমর্থনে আজ মাগুরী জগন্নাথচক চড়কতলায় এক পথসভায় বক্তব্য রাখেন দলের প্রার্থী স্নেহলতা সাহু(প্রধান)। প্রার্থী পাঁশকুড়া রেল ক্রসিং-এ ফ্লাইওভার নির্মাণ, এলাকার জলনিকাশি সমস্যা সমাধানে দ্রুত কাঁসাই সংস্কার সহ বিভিন্ন উন্নয়নের দাবীতে আন্দোলনের উপর জোর দেন।
অন্যদিকে পাঁশকুড়া পূর্বের প্রার্থী আনন্দ বরন হান্ডার সমর্থনে জঁফুলিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থী তার বক্তব্যে এলাকার জলনিকাশী সমস্যা সমাধানে নদী ও নিকাশি খাল সংস্কারের উপর জোর দেন। সভায় প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস।
এছাড়াও বাঁকাডাঙ্গায় একটি ঘরোয়া কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক ও মধুসূদন বেরা।

No comments