Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলের পাশেই বিজেপির সর্বভারতীয় সভাপতি সভা ঘিরে চাঞ্চল্যকর

স্কুলের পাশেই বিজেপির সর্বভারতীয় সভাপতি সভা ঘিরে চাঞ্চল্যকর, এলেন না মিঠুন হতাশ হয়ে বাড়ি বারলেন মায়েরা

আসন্ন বিধানসভা নির্বাচন আগামী ২৩ এপ্রিল আগামীকাল নির্বাচনী প্রচারের শেষ লগ্নে আজকের উপস্থিত ছিলেন দ্বাড়িবেড়্যা স্কুল মাঠে…

 




স্কুলের পাশেই বিজেপির সর্বভারতীয় সভাপতি সভা ঘিরে চাঞ্চল্যকর, এলেন না মিঠুন হতাশ হয়ে বাড়ি বারলেন মায়েরা



আসন্ন বিধানসভা নির্বাচন আগামী ২৩ এপ্রিল আগামীকাল নির্বাচনী প্রচারের শেষ লগ্নে আজকের উপস্থিত ছিলেন দ্বাড়িবেড়্যা স্কুল মাঠে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।  সভা শুরু হয় বারোটার সময় আছে, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সভা চলে একটা পর্যন্ত। ত বিশেষ সূত্রে জানা যায়, মাইকে প্রচার হয়েছিল অভিনেতা মিঠুন চক্রবর্তী আসবে। অভিনেতাকে দেখার জন্য  সভায় এলাকার উৎসাহী বহু মায়েরা উপস্থিত ছিলেন। পাশে এসএসকেম স্কুল এবং দ্বাড়িবেড়্যা আদর্শ হাই স্কুল, দুটি স্কুলে প্রায় সাড়ে ৫৫০ জন ছাত্রছাত্রী পঠন পাঠন করেন। স্কুলের ছাদেই মাইক বাঁধা এবং তারস্বরে মাইক বাজানো হয়। দীর্ঘ সময় চলে সভা সর্বভারতীয় সভাপতি নীতির নবীন মঞ্চে আসার পরেই মঞ্চ সামনে চেয়ার খালি হয়ে যায়। জানা যায় মিঠুন চক্রবর্তীকে দেখতে পাননি কেউ আর নীতির নবীন হিন্দি ভাসি বক্তব্য রাখার জন্য গ্রাম বাংলার মেয়েরা তার বক্তব্য বুঝতে না পারায় সভা মঞ্চ ত্যাগ করলেন। এই ঘটনায় কটাক্ষ করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হলদিয়া উন্নয়ন ব্লক সভাপতি অশোক কুমার মাইতি তিনি বলেন স্কুল চলছে স্কুলে পড়াশোনার ক্ষতি হচ্ছে । লোক না পেয়ে লোক জমায়েতের জন্য মিঠুন চক্রবর্তী আসবে বলে ঘোষণা করেছিলেন। এলাকার মানুষদের ভোটারদের ধোঁকা দিয়েছে বিজেপি। এছাড়া ও  উচ্চস্বরে মাইক বাজানো এই ঘটনায় অভিভাবক ম্যানেজিং কমিটি সকলেই ক্ষুব্ধ। বিজেপি নেতৃত্ব চন্দন কুমার সামন্ত তিনি জানান নির্বাচনের শেষ মুহূর্ত প্রচারের জন্য সে ধরনের বড়  মাঠ পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের অনুমতিক্রমে আমরা সরকারি নিয়ম মেনেই মাইক চালানো হয়েছিল তাতেও যদি স্কুলে শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের অসুবিধা হয়। আমরা এই ঘটনায় ক্ষমাপ্রার্থী।

No comments