রবিবারসরীয় প্রচারের ঝড় তুললেন হলদিয়া জাতীয় কংগ্রেস প্রার্থী অভিমন্যুরাজ্যের দুই দফায় নির্বাচন হবে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল ২৩শে এপ্রিল নির্বাচনের প্রথম দফায় পূর্ব মেদিনীপুর জেলার তার প্রচার শেষ হবে আগামী ২১শে এপ্রিল। তার আগের…
রবিবারসরীয় প্রচারের ঝড় তুললেন হলদিয়া জাতীয় কংগ্রেস প্রার্থী অভিমন্যু
রাজ্যের দুই দফায় নির্বাচন হবে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল ২৩শে এপ্রিল নির্বাচনের প্রথম দফায় পূর্ব মেদিনীপুর জেলার তার প্রচার শেষ হবে আগামী ২১শে এপ্রিল। তার আগের শেষ রবিবারের প্রচারের অন্তিম পর্বে শিল্পশহর হলদিয়া টাউনশিপ মাখনবাবুর বাজার থেকে থার্টিন মোড় পর্যন্ত মিছিলে করেন হলদিয়া বিধানসভা ২০৯ সংরক্ষিত তফসিল জাতীয় কংগ্রেস প্রার্থী অভিমন্যু মন্ডল। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ১ নির্বাচনী কমিটির চেয়ারম্যান প্রণব দাস, ছিলেন কংগ্রেস নেতৃত্ব বারিদ বরণ মহান্তি। আজকের এই বর্ণাঢ্য মিছিলে প্রায় দুই কিলোমিটার পথ পরিক্রমা করে হলদিয়া শিল্পের প্রসার ঘটাতে হলদিয়া পৌরসভা নির্বাচন দ্রুত সম্পন্ন করতে, শুরু হওয়া ১৯ নম্বরের ওয়ার্ডে স্টেডিয়ামের বকেয়া কাজ সম্পন্ন করতে, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ,নারীদের সম্মান, কৃষক সম্মান ,শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিমন্যু মন্ডল কে ১ নম্বর বোতাম চাপ দিয়ে হাত প্রতীকে ভোট দেওয়ার জন্য শ্লোগানে মুখরিত হয়। আজকের এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করলেন জাতীয় কংগ্রেসের বহুকর্মী সমর্থক এবং শুভানুধ্যায়ী। ছিলেন হলদিয়া বিধানসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান তাপস মাইতি জেলা কমিটির অন্যতম নেতৃত্ব বেলাল হোসেন,অমিত পণ্ডা ,রায়নাল ফিরদৌস,সুতাহাটা ব্লক সভাপতি তাপস মান্না ও গৌতম নায়েক প্রমুখ।

No comments