প্রথম দফার ভোট মিটতেই হলদিয়ার একটি স্ট্রংরুম হামলার অভিযোগ উঠল বিজেপি বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। জোড়াফুল শিবিরের দাবি, দুর্গাচকে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড…
প্রথম দফার ভোট মিটতেই হলদিয়ার একটি স্ট্রংরুম হামলার অভিযোগ উঠল বিজেপি বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। জোড়াফুল শিবিরের দাবি, দুর্গাচকে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে হলদিয়া মহকুমার ভোটের স্ট্রংরুম রয়েছে। শনিবার সেখানকার সংরক্ষিত এলাকায় বিজেপির কর্মী সহ অজ্ঞাত পরিচয় লোকজন ঢুকে পড়ে। স্ট্রংরুমে হামলা চালায় তারা। ওই সংরক্ষিত এলাকায় ঢোকার জন্য পরিচয়পত্র প্রয়োজন। কিন্তু, কেউ কোনো নথি দেখাতে পারেনি। তৃণমূলের অভিযোগ, এদিন রাতে বিজেপির
সদস্য, কর্মী এবং অজ্ঞাত দুষ্কৃতীদের একটি বিশাল দল ওই হামলা চালিয়েছে। এই কেন্দ্রটিতে ২০৯-হলদিয়া, ২০৮-মহিষাদল এবং ২১০-নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রগুলির ইভিএম রাখা আছে। এই ধরনের কাজ গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর একটি সরাসরি আঘাত। তৃণমূল নেতা শ্যামল মাইতি বলেন, এটি নিছক একটি অনধিকার প্রবেশের ঘটনা নয়।
খবর পেয়েই ঘটনাস্থলে
যান পুলিস ও মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার। এই ঘটনার
বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন যুবক বেরিয়ে আসছেন। তাদের কাছে কোনো পরিচয়পত্র নেই। বারবার জিজ্ঞাসার পরও জবাব মেলেনি। ।
এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি হলদিয়া বিধানসভার প্রার্থী প্রদীপ তিনি বলেন তৃণমূল এখন বিজেপি ভূত দেখছে, যতদিন এগিয়ে আসবে তত ভুল বকবে। ওই স্কুলের সামনেই তৃণমূলের পার্টি অফিস রয়েছে সেখানেই তৃণমূলের ছেলেরা ঘটনা ঘটিয়ে বিজেপির নামে অভিযোগ করছেন

No comments