Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে উত্তেজনা

অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে উত্তেজনা সাতসকালে জাতীয় সড়ক ১১৬ রাস্তার ধারেই মাইতি মোড় বাস স্টপেজের কাছে এক ব্যক্তির মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়। এক্সিডেন্ট বা মার্ডার কি হয়েছে সেটাই বোঝা যায়নি তবে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি…

 


অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে উত্তেজনা 

সাতসকালে জাতীয় সড়ক ১১৬ রাস্তার ধারেই মাইতি মোড় বাস স্টপেজের কাছে এক ব্যক্তির মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়। এক্সিডেন্ট বা মার্ডার কি হয়েছে সেটাই বোঝা যায়নি তবে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি এলাকার মানুষ দেখতে পেয়ে খবর দেয় ভবানীপুর থানা। ভবানীপুর থানার পুলিশ ঘটনার স্থলে পৌঁছায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেহ ময়না তদন্তের জন্য দুর্গাচক মহকুমার হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ২৩ এপ্রিল রাজ্যে  বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আগামী ২৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় নির্বাচন বিক্ষিপ্ত ছোটখাটো ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনের দুদিন পর সকাল সকাল এই মৃতদেহ উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কোথায় থেকে এলো এই মৃতদেহ গাড়ি এক্সিডেন্ট না খুন হয়েছে? সে নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। এই ঘটনায় তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ। 

No comments