স্টংরুমে সামনে কয়েকজন মাতালকে দেখতে পেয়ে উত্তেজনা সৃষ্টি হয়
হলদিয়া বাসুদেবপুর গভর্মেন্ট স্পনর্সড স্কুলে স্ট্রংরুম করা হয়েছে। মহিষাদল নন্দীগ্রাম এবং হলদিয়া বিধানসভা ইভিএম বাক্স সংরক্ষিত রয়েছ কড়া নিরাপত্তার মধ্যে। শাসক বির…
স্টংরুমে সামনে কয়েকজন মাতালকে দেখতে পেয়ে উত্তেজনা সৃষ্টি হয়
হলদিয়া বাসুদেবপুর গভর্মেন্ট স্পনর্সড স্কুলে স্ট্রংরুম করা হয়েছে। মহিষাদল নন্দীগ্রাম এবং হলদিয়া বিধানসভা ইভিএম বাক্স সংরক্ষিত রয়েছ কড়া নিরাপত্তার মধ্যে। শাসক বিরোধীদলের কর্মীরাও রয়েছেন পাহারায়। কেন্দ্রীয় বাহিনী সহ লোকাল পুলিশ রয়েছে।
স্কুলের সামনে থেকে গ্রামের যাওয়ার রাস্তা। কয়েকজন মাতাল স্কুলের গেটের সামনে ঢুকে পড়ে। সেই নিয়ে উভয় দলের মধ্যে চিৎকার শুরু হয়। এই ঘটনা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। ট্যুইট করেছেন অভিষেক ব্যানার্জি । এই সংরক্ষিত এলাকায় বিজেপি আশ্রিত কয়েকজন ঢুকে পড়ে বলে অভিযোগ। শুক্রবার রাত ৯টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিচয় পত্র ছাড়াই অজ্ঞাত পরিচয় লোকজন ঢুকে পড়েছিল বলে অভিযোগ তৃণমূলের। এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, এদিন রাতে বিজেপি সদস্য কর্মীদের একটি টিম ২০৯ হলদিয়া বিধানসভা কেন্দ্রে হামলা চালায়। এই ধরনের কাজ গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর একটি সরাসরি আঘাত বলে তৃণমূলের দাবি। তৃণমূল নেতা শ্যামল মাইতি বলেন এই ঘটনাটি নিছক একটি অনধিকার প্রবেশের ঘটনা নয়। এই ধরনের কাজ নির্বাচনী রায়ের পবিত্র ক্ষুন্ন করার একটি পরিকল্পিত চক্রান্ত। ২০৯ সংরক্ষিত বিধানসভা বিজেপি প্রার্থী প্রদীপ বিজয়ী বলেন তৃণমূল কংগ্রেস বিজেপি ভূত দেখছে। রাস্তা থেকে মাতাল যাচ্ছেন আর সেই নিয়ে বিজেপির উপর দোষারোপ করছে। তৃণমূল হলদিয়ায় হাঁরছে আর সেই জন্যই বিজেপি কর্মীদের উপর দোষারোপ চাপিয়ে নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছে।
প্রসঙ্গত, গত ২৩ শে এপ্রিল রাজ্য প্রথম দফায় নির্বাচন শেষ হয়েছে। গভীর রাত পর্যন্ত হলদিয়া মহিষাদল এবং নন্দীগ্রাম বিধানসভার ইভিএম অর্থাৎ রাজ্যের ভোটারদের রায় বাক্সবন্দী স্ট্রংরুমে রাখা হয়েছিল করা নিরাপত্তা মধ্য দিয়ে। রাত ৯টার সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্কুলের গেটে সামনে ঢুকতে দেখে আতঙ্ক ছড়ায়। তবে কেন্দ্র বাহিনী ও পুলিশের তৎক্ষণাৎ হস্তক্ষেপে ঐ সকল লোককে সরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, গত২৩ এপ্রিল নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন কেন্দ্রের ইভিএম কড়া নিরাপত্তায় পৌঁছে দেওয়া হয় স্ট্রংরুমে। গতকাল রাত থেকে ইভিএম বাক্স লুট হচ্ছে এরকম সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। গতকাল নির্বাচন শেষে হলদিয়া টাউনশিপ এবং ভবানীপুর থানার অন্তর্গত দোকান গড়ার কাছে গাড়ি আটকে ইভিএম লুট করে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। তবে জানাযা যে ইভিএমে ভোটাধিকার প্রয়োগ হয়েছে সেগুলি সিল করে কেন্দ্র বাহিনী এবং পুলিশের নিরাপত্তা স্ট্রং রুমে পৌঁছে দেওয়া হয়। অতিরিক্ত ইভিএম অর্থাৎ যদি কোন জায়গায় মেশিন খারাপ হয় তৎক্ষণাৎ ইভিএম পৌঁছানোর জন্য অতিরিক্ত ইভিএম যেগুলি ছিল সেগুলি পরে গাড়ি করে নিয়ে যাওয়া হয়। আর সেই গাড়ি আটকে বিভিন্ন জায়গায় ইভিএম লুট হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। আজ সকালে স্টংরুমে পরিদর্শনে আছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক সভাপতি সুজিত রায়। শাসক বিরোধী দলের উভয় পক্ষেই স্ট্রং রূপের সামনে পালা করে তারা পাহারা দিচ্ছেন।
বিশেষ সূত্রে জানা যায়, এই ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ ও মহকুমার শাসক তথা রিটার্নিং অফিসার পৌঁছে যান।

No comments