জাতীয় কংগ্রেসের কর্মী সভায় ঘাসফুলের ঘর ছেড়ে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নিলেন, তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির সদস্য
রাজ্যে বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রি। ২৩ এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলায় ১৬ টি বিধ…
জাতীয় কংগ্রেসের কর্মী সভায় ঘাসফুলের ঘর ছেড়ে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নিলেন, তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির সদস্য
রাজ্যে বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রি। ২৩ এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলায় ১৬ টি বিধানসভা নির্বাচন। ৩০ মার্চ থেকে শুরু হয়েছে ৬ এপ্রিল পর্যন্ত চলবে মনোনয়নপত্র। জাতীয় কংগ্রেস এবারে ২৯৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এককভাবেই। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভা প্রার্থী পরিচিত এবং কর্মী সভা অনুষ্ঠিত হয় মহিষাদল দলীয় কার্যালয়ে। এই কার্যালয়ে আজ অমৃতবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস বুথে দুই কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নিলেন। মহিষাদল বিধানসভা জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছেন কাজল নায়ক দাস। আজ অন্যান্য কংগ্রেস কর্মীর উপস্থিতিতে দুই কর্মী আজ জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নিলেন সূত্রে জানা যায় আগামী ৪ এপ্রিল জাতীয় কংগ্রেসের তরফ থেকে নমিনেশন দেওয়া হবে বনাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে তারও প্রস্তুতি চলছে।

No comments