Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মহকুমার এসইউসিআই(কমিউনিস্ট) প্রার্থীদের মনোনয়নপত্র পেশ

হলদিয়া মহকুমার এসইউসিআই(কমিউনিস্ট) প্রার্থীদের মনোনয়নপত্র পেশ সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনের নমিনেশন জমা দেওয়ায় দ্বিতীয় দিনে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা অফিসে হলদিয়া(তপশি…

 



হলদিয়া মহকুমার এসইউসিআই(কমিউনিস্ট) প্রার্থীদের মনোনয়নপত্র পেশ 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনের নমিনেশন জমা দেওয়ায় দ্বিতীয় দিনে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা অফিসে হলদিয়া(তপশিলি) বিধানসভার এস ইউ সি আই (কমিউনিস্ট) মনোনীত প্রার্থী শুভেন্দু শেখর দাস,মহিষাদলের প্রার্থী তপন কুমার মাইতি,নন্দীগ্রামের প্রার্থী বিমল কুমার মাইতি মনোনয়নপত্র পেশ করেন। হলদিয়ার সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে প্রার্থীরা সকাল সাড়ে দশটায় কর্মী-সমর্থক-দরদী-শুভানুধ্যায়ীদের নিয়ে ক্ষুদিরাম নগরের মোড় পর্যন্ত পদযাত্রার মাধ্যমে মহকুমা শাসক অফিসে আসেন। ওই কর্মসূচিতে প্রার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, মধুসূদন বেরা ও জেলা কমিটির সদস্য ফনি ভূষণ চক্রবর্তী,ভবানী প্রসাদ দাস,নারায়ন প্রামাণিক প্রমুখ। 

দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির পক্ষে প্রণব মাইতি জানান,এবারকার বিধানসভা নির্বাচনে মালিক শ্রেনীর সেবাদাস,সাম্প্রদায়িক ও স্বৈরাচারী বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত জনবিরোধী তৃণমূলকে পরাস্ত করে শ্রমিক-কৃষক-সাধারণ মানুষের বাঁচার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে এবং বিধানসভা এলাকার সার্বিক উন্নয়নের দাবীর কণ্ঠস্বরকে বিধানসভার কক্ষে পৌঁছে দিতে আমাদের দল এ রাজ্যে ২৩০ টি কেন্দ্রে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দেশের গরীব-খেটে খাওয়া-মধ্যবিত্ত মানুষ সহ শ্রমিক-কৃষকের স্বার্থে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করতে পশ্চিম বঙ্গে সংগ্রামী বামপন্থী শক্তি এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানানো হয়।



No comments