আসন্ন বিধানসভা নির্বাচনে অশান্তি এড়াতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নয়া পদক্ষেপআসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যে দুই দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্ব মেদিনীপুর জেলার ২৩শে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে । ইতিমধ্যে বিভিন্ন দলীয় প্…
আসন্ন বিধানসভা নির্বাচনে অশান্তি এড়াতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নয়া পদক্ষেপ
আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যে দুই দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্ব মেদিনীপুর জেলার ২৩শে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে । ইতিমধ্যে বিভিন্ন দলীয় প্রার্থীদের নমিনেশনের কাজ শুরু হয়েছে। চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত এই নমিনেশনের কাজ। জেলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে জেলা পুলিশের নয়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলায় বিশৃঙ্খলা অশান্তি এড়াতে প্রায় আড়াই হাজার বাসিন্দা কে বিভিন্ন থানায় ডেকে মুচলেকা লেখানো হচ্ছে বলে জানালেন জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, পুলিশ সূত্রে খবর পূর্বের বিভিন্ন নির্বাচনে জেলা বিভিন্ন প্রান্তে যাদের বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগ উঠেছিল তাদের আগাম থানায় ডেকে মুচলেকা লেখানো হয়েছে। জেলায় ১৬ টি বিধানসভা শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পুলিশের এই নয়া পদক্ষেপ।

No comments