Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোটের আবহে শ্রমিকদের বেতন বৃদ্ধি, সবুজ আবির মেখে জয়ের উল্লাস শ্রমিকদের, কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী- প্রদীপ

ভোটের আবহে শ্রমিকদের বেতন বৃদ্ধি, সবুজ আবির মেখে জয়ের উল্লাস শ্রমিকদের, কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী- প্রদীপদীর্ঘদিন আন্দোলন গেট ঘিরে অবস্থান বিক্ষোভ অবশেষে বেতন চুক্তি স্বাক্ষরিত হলো। হলদিয়া ক্লোরাইড মেটাল শ্রমিকদের এই প্রথম …

 




ভোটের আবহে শ্রমিকদের বেতন বৃদ্ধি, সবুজ আবির মেখে জয়ের উল্লাস শ্রমিকদের, কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী- প্রদীপ

দীর্ঘদিন আন্দোলন গেট ঘিরে অবস্থান বিক্ষোভ অবশেষে বেতন চুক্তি স্বাক্ষরিত হলো। হলদিয়া ক্লোরাইড মেটাল শ্রমিকদের এই প্রথম তাদের বেতন চুক্তি স্বাক্ষরিত হল। রাজ্যে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্টন প্রকাশিত হয়েছে 15ই মার্চ আচরণ নির্বাচন আচরণবিধি লাগু হয়েছে। ৩০ শে মার্চ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র চলবে ৬ এপ্রিল পর্যন্ত। ভোটের আবহে শ্রমিকদের বেতন বৃদ্ধি চুক্তি স্বাক্ষরিত হওয়া হলদিয়ায় শ্রমিকদের খুশির হাওয়া ,সবুজ আবির মেখে উল্লাস করলেন। আজ বেতন চুক্তি স্বাক্ষরিত সভায় পর সংবাদমাধ্যমে জানালেন আইএনটিটিইউসি কোর কমিটি নেতৃত্ব শ্যামল মাইতি। শ্যামল বাবু বলেন দীর্ঘদিন আন্দোলনে ফলে বেশ কয়েকবার শ্রমিকদের নিয়ে বসা হয়েছে এবং আজ আগামী পাঁচ বছরের জন্য বেতন চুক্তি স্বাক্ষরিত হলো শ্রমিক দের মধ্যে মুখে হাসি ফুটেছে।

 ভোটের আবহে শ্রমিকদের বেতন বৃদ্ধি কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি হলদিয়া বিধানসভার প্রার্থী প্রদীপ কুমার বিজলী তিনি বলেন শ্রমিকদের আইওয়াস করছে তৃণমূল, শ্রমিকভাইয়েরা বোঝে গেছে তৃণমূলের চরিত্র কি। যারা দীর্ঘ চার বছর হয়ে গেল হলদিয়া পৌরসভার নির্বাচন করতে পারেনি ভয়ে। তারা বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে কি আশা করে যতই সবুজ আবির খেলুক তারা মনে মনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও হলদিয়া বিধানসভা উন্নয়ন এবং আরো শিল্প আনার জন্য তারা মনে মনে ঠিক করেই নিয়েছে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দেবেন। আমি সেই সকল শ্রমিক পরিবার হলদিয়া বিধানসভার সমস্ত ভোটারদের কাছে আশীর্বাদ চাইব আমি আগামী দিনে জয়লাভ করার পর হলদিয়ার বিভিন্ন রাস্তা এছাড়া রেল লাইনের ধারে যে রাস্তা নিয়ে সমস্যা রয়েছে সেগুলি আমরা দ্রুত সংস্কার করবো।

No comments