Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে এস ইউ সি আই কমিউনিস্ট দলের কর্মী সভা

বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে এস ইউ সি আই কমিউনিস্ট দলের কর্মী সভা সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পাশকুড়া উত্তর লোকাল কমিটির উদ্যোগে আজ নজরুল ভবনে এক নির্বাচন…

 




বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে এস ইউ সি আই কমিউনিস্ট দলের কর্মী সভা 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পাশকুড়া উত্তর লোকাল কমিটির উদ্যোগে আজ নজরুল ভবনে এক নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,অঞ্জন জানা ও জেলা কমিটির সদস্য স্নেহলতা সাহু প্রধান প্রমূখ।

সভা পরিচালনা করেন,লোকাল কমিটির সম্পাদক শ্রাবন্তী মন্ডল। 

প্রণব মাইতি তার বক্তব্যে বলেন, আমাদের দল গরীব-মধ্যবিত্ত-খেটে খাওয়া মানুষের বাঁচার আন্দোলনকে শক্তিশালী করতে রাজ্যের বেশিরভাগ আসনে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। সেই নির্বাচনী সংগ্রামে সমস্ত স্তরের কর্মী-সমর্থকদের যোগদান করার জন্য আহ্বান জানান।



No comments