যুদ্ধ চাই না দিলীপ কুমার পাত্র
হিংসা ভুলে বিবাদ ভুলে থাকবো মোরা বেশ গর্ব করে বলতে পারি আমার সোনার দেশ।
যুদ্ধ থেকে বিরত আজ সদা থাকি ভাই শান্তিকামী দেশবাসীর যে নিরাপত্তা চাই।
খুনোখুনি রাহাজানি চলবে কেন আজ বুদ্ধি বিবেক শূন্য কলস নেই …
যুদ্ধ চাই না
দিলীপ কুমার পাত্র
হিংসা ভুলে বিবাদ ভুলে
থাকবো মোরা বেশ
গর্ব করে বলতে পারি
আমার সোনার দেশ।
যুদ্ধ থেকে বিরত আজ
সদা থাকি ভাই
শান্তিকামী দেশবাসীর যে
নিরাপত্তা চাই।
খুনোখুনি রাহাজানি
চলবে কেন আজ
বুদ্ধি বিবেক শূন্য কলস
নেই কি তোদের লাজ?
যুদ্ধ কেবল ধ্বংস করে
নেই তো কোন লাভ
যুদ্ধ বন্ধে বিশ্ববাসী
উদার হয়ে ভাব।
বিশ্বগ্রামে করবো যে বাস
পাবো দারুণ সুখ
সৌহার্দ্যটা রাখবো সদা
গর্বে ভরে বুক।

No comments