Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যুৎ বিল সংশোধনী ২০২৫ লোকসভায় পেশের প্রতিবাদে হলদিয়ার ব্রজলালচক গ্রুপ সাপ্লাই অফিসে প্রতিবাদ সভা ও গ্রাহকদের বিক্ষোভ

গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল সংশোধনী ২০২৫ লোকসভায় পেশের প্রতিবাদে হলদিয়ার ব্রজলালচক গ্রুপ সাপ্লাই অফিসে প্রতিবাদ সভা ও গ্রাহকদের বিক্ষোভসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: বিদ্যুৎ শিল্পে ব্যাপক বেসরকারীকরণ রুখতে,স্মার্ট মিটার …

 




গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল সংশোধনী ২০২৫ লোকসভায় পেশের প্রতিবাদে হলদিয়ার ব্রজলালচক গ্রুপ সাপ্লাই অফিসে প্রতিবাদ সভা ও গ্রাহকদের বিক্ষোভ

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: বিদ্যুৎ শিল্পে ব্যাপক বেসরকারীকরণ রুখতে,স্মার্ট মিটার লাগিয়ে সাধারণ গ্রাহকদের টাকা লুট করা ও

জনবিরোধী বিদ্যুৎ আইন সংশোধনী বিল-২০২৫ পার্লামেন্টে পেশ করার বিরুদ্ধে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (AIECA)'র ডাকে ১০ মার্চ থেকে সপ্তাহব্যাপী সারা ভারত প্রতিবাদ সপ্তাহের ডাক দেওয়া হয়েছে। ওই পরিপ্রেক্ষিতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র হলদিয়া ডিভিশনাল কমিটির পক্ষ থেকে আজ হলদিয়ার ব্রজলালচক গ্রুপ সাপ্লাই অফিসে প্রতিবাদ সভা ও গ্রাহকদের বিক্ষোভ প্রদর্শন এবং স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন কর্মসূচি হয়। ডেপুটেশনের স্মার্ট মিটারের বিরুদ্ধে শতাধিক গ্রাহকের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। নেতৃত্ব দেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ প্রামানিক। এছাড়া উপস্থিত ছিলেন অশোক হাজরা,প্রদ্যোৎ দাস,সৌমেন দাস,সেখ সফিউল্লা প্রমুখ নেতৃবর্গ। বিক্ষোভ কর্মসূচির পূর্বে সমগ্র ব্রজলালচক বাজারে বিক্ষোভকারীরা স্কোয়াড মিছিল করেন। 

বিক্ষোভ সভায় নারায়ণবাবু বলেন,গ্রাহক আন্দোলনের চাপে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি আপাততঃ স্মার্ট মিটার লাগানো হবে না বললেও যে কোনও সময় আন্দোলনের গতি কমলে আবার চালু করার উদ্যোগ নেবে। উনি সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের গ্রামে গ্রামে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত বন্ধে গ্রাহক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সমস্ত স্তরের বিদ্যুৎ গ্রাহকদের কেন্দ্রীয় জনস্বার্থবিরোধী এই বিলের প্রতিবাদেও আন্দোলনে সামিল হতে অনুরোধ করেন।



No comments