Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যুদ্ধ কেবল ধ্বংস করে দিলীপ কুমার পাত্র

যুদ্ধ কেবল ধ্বংস করে দিলীপ কুমার পাত্র 
নিজের শক্তি কায়েম করতেযুদ্ধ করিস আজজীবনহানি সম্পদহানিএই কি তোদের কাজ? 
প্রতিবেশী দেশে  হামলাকরে কিবা লাভমানুষ হয়ে পশুর মতোদেখাস কেন ভাব? 
যুদ্ধ কেবল ধ্বংস করেজীবন করে শেষবিশ্বজুড়ে অস্ত্র ভা…

 



যুদ্ধ কেবল ধ্বংস করে 

দিলীপ কুমার পাত্র 


নিজের শক্তি কায়েম করতে

যুদ্ধ করিস আজ

জীবনহানি সম্পদহানি

এই কি তোদের কাজ? 


প্রতিবেশী দেশে  হামলা

করে কিবা লাভ

মানুষ হয়ে পশুর মতো

দেখাস কেন ভাব? 


যুদ্ধ কেবল ধ্বংস করে

জীবন করে শেষ

বিশ্বজুড়ে অস্ত্র ভান্ডার

হিংস্রতারই বেশ।


অনেক পশু হিংস্র আছে

মোদের মতো নয়

মারণাস্ত্র ধরে না তো

দেখায় না তো ভয়! 


মানুষ হয়ে আমরা কেন

উদার মোরা নই

সবকিছু পেয়েও কেন

নির্মম এতো হই?

No comments