Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহার্ঘ ভাতা দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের ডাকে ধর্মঘট

মহার্ঘ ভাতা দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের ডাকে ধর্মঘটআজ ১৩ মার্চ রাজ্যজুড়ে সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মচারী শিক্ষক সংগঠনের ধর্মঘট চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষার এই কর্মবিরতি চলায় রাজ্য সরকার সমস্ত ছু…

 


মহার্ঘ ভাতা দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের ডাকে ধর্মঘট

আজ ১৩ মার্চ রাজ্যজুড়ে সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মচারী শিক্ষক সংগঠনের ধর্মঘট চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষার এই কর্মবিরতি চলায় রাজ্য সরকার সমস্ত ছুটি বাতিল করেছে এবং এই কাজে যোগ না দিলে একদিনের বেতন কাটাসহ সার্ভিস বুকে রেড মার্ক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আন্দোলনকারীদের দাবি অবিলম্বে তাদের মহার্ঘ  ভাতা মিটিয়ে দেওয়া।আন্দোলনকারীরা যাতে ধর্মঘটে অংশগ্রহণ করতে না পারে সেজন্য নবান্ন থেকে নির্দেশিকা জারি করেছে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে । যে সকল কর্মচারীরা আজকের অফিসের যোগদান করবেন না, তাদের আজ বেতন কাটা হবে এবং সার্ভিস বুকে রেড মার্ক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্বেও ডিএ মেলেনি বরং ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে রাজ্য সরকার। তারই প্রতিবাদে আজ ১৩ই মার্চ সারা রাজ্যে একাধিক সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠনের উদ্যোগে ধর্মঘট সামিল হয়েছেন। শিল্প শহর হলদিয়ায় কিছু কিছু জায়গায় বিক্ষোভ শুরু হয় ধর্মঘটের সমর্থনে। হলদিয়া এসডিও অফিস সিটি সেন্টারে ১২ জুলাই কমিটির উদ্যোগে ধারণা ও বিক্ষোভ দেখানো হয় । ১২ ই জুলাই কমিটি তরফ থেকে দাবি করেন ইমার্জেন্সি কাজের জন্য অনেকেই অফিসে যুক্ত হয়েছেন কিন্তু তাদের যে দাবি এবং ধর্মঘটের সমর্থন নিয়ে যে ব্যাচ পরে তারা কিন্তু এই কাজে যুক্ত হয়েছেন। তাদের ধর্মঘট সফল হয়েছে বলে দাবি করলেন রাজ্য কোডিশন কমিটির হলদিয়া মহকুমার সম্পাদক সুব্রত মাইতি।

No comments