Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডব্লিউ বি এম ডি সি এল'র চেয়ারম্যান ও জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের নিকট স্মারকলিপি

কোলাঘাটের দেহাটী খাল সংস্কারের কাজের পোর্টাল চালু না হওয়ায় ওয়ার্ক অর্ডারের ন'মাস পরও শুরু হয়নি কাজ। বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ।ডব্লিউ বি এম ডি সি এল'র চেয়ারম্যান ও জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের নিকট স…

 



কোলাঘাটের দেহাটী খাল সংস্কারের কাজের পোর্টাল চালু না হওয়ায় ওয়ার্ক অর্ডারের ন'মাস পরও শুরু হয়নি কাজ। বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ।ডব্লিউ বি এম ডি সি এল'র চেয়ারম্যান ও জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের নিকট স্মারকলিপি 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:

          কোলাঘাট ও পাঁশকুড়ার গুরুত্বপূর্ণ নিকাশী দেহাটি খাল সংস্কার কাজের ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছিল গত ২০২৫ সালের মে মাসে শেষের দিকে। তারপর বর্ষা নেমে যাওয়ায় খাল সংস্কারের কাজ শুরু করা যায় নি। বর্ষা শেষে নভেম্বর-ডিসেম্বর মাসে সেচ ও প্রশাসন দপ্তর ওই কাজ শুরুর উদ্যোগ নেয়। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ 'নো কষ্ট' পদ্ধতিতে ১ কোটি ৩৯ লক্ষ ৪৫ হাজার ৩৭৩ বর্গফুট মাটি তোলার নির্দেশ দেয় বিনা মোবাইল নামে এক এজেন্সিকে। সেইমত গত ৯ ই জানুয়ারী অতিরিক্ত জেলা শাসক(ভূমি ও ভূমি রাজস্ব) দপ্তরের পক্ষ থেকে পশ্চিম বঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড(ডব্লিউ বি এম ডি টি সি এল)কর্তৃপক্ষের কাছে পোর্টাল চালুর আবেদন জানিয়ে চিঠি দেন। আশ্চর্যের বিষয়, এখনো ওই খাল সংস্কারের পোর্টাল চালু না হয় খাল পূর্ণ সংস্কার কাজ শুরুই হয়নি। বিষয়টি নিয়ে সরব এলাকার কৃষকদের অরাজনৈতিক সংগঠন কৃষক সংগ্রাম পরিষদ। ইতিমধ্যে পরিষদের পক্ষ থেকে জেলা শাসক, তমলুকের মহকুমা শাসক,সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কোলাঘাটের বি ডি ও এবং সেচ দপ্তরের পাঁশকুড়ার এস ডি ও কে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ এ বিষয়ে ডব্লিউ বি এম ডি টি সি এল'র চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এবং জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়।

          পরিষদের সম্পাদক নারায়ন চন্দ্র নায়ক অভিযোগ করেন,গত ১ লা ডিসেম্বর ব্লকের ঐ গুরুত্বপূর্ণ দেহাটী খাল সহ কয়েকটি খাল সংস্কারের বিষয়ে বি ডি ও সহ সেচ দপ্তরের এস ডি ও'র উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সভাগৃহে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিস্ট সবাইকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে দেহাটি খালের বরদাবাড় সংলগ্ন অংশ থেকে পাঁশকুড়া বাজার পর্যন্ত সংস্কার করার কাজ ওই সময় থেকেই শুরু করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সভার পর ৯  মাস অতিক্রান্ত হলেও পাঁশকুড়া ব্লকের দুই জায়গায় সামান্য এবং কোলাঘাট ব্লকের দুই জায়গায় সামান্য কিছু অংশে অল্প মাটি তোলা হয়েছে। সেচ দপ্তর সূত্রে জানা গেছে,এখনো মাটি বের করার পোর্টালই চালু হয়নি। এবং খাল সংস্কারের পূর্বে খালের ভেতরে থাকা বনসৃজনের গাছ কেটে নেওয়া এবং অবৈধ কাঠামোগুলি সরিয়ে নেওয়ার ব্যাপারে সেচ বা প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এখনো মাইক প্রচার সহ কোনও উদ্যোগ নেওয়া হয়নি। 

          ফলস্বরূপ কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক, সিদ্ধা-১ ও ২,পুলসিটা,সাগরবাড়,খন্যাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকার আনুমানিক যে ৫০ টি গ্রাম গত বর্ষায় জলমগ্ন হয়েছিল,এই বছরও সেই গ্রামগুলি ফের জলমগ্ন হবে।

           নারায়ণবাবু জানান,দ্রুত সমস্যার সমাধানে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবীতে পরিষদ ১১ মার্চ উত্তর জিঞাদা হাইস্কুলে কৃষকদের জরুরী সভা আহ্বান করেছে। ওই সভা থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। 



No comments