Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা সাইকো'র উদ্যোগে তিন দিনের সারা বাংলা একাঙ্ক নাট্যোৎসব

সুতাহাটা  সাইকো'র উদ্যোগে তিন দিনের সারা বাংলা একাঙ্ক নাট্যোৎসবসুতাহাটা  সাইকো'র সারা বাংলা একাঙ্ক নাট্যোৎসবে এবার ৮ টি দল অংশ নিয়েছিল।শুরু হয়েছিল ৬ মার্চ।শেষ হল ৮ মার্চ।সুতাহাটা জনকল্যাণ স্কুল মাঠে প্রতিদিন ৬টা থেকে নাটক…

 


সুতাহাটা  সাইকো'র উদ্যোগে তিন দিনের সারা বাংলা একাঙ্ক নাট্যোৎসব

সুতাহাটা  সাইকো'র সারা বাংলা একাঙ্ক নাট্যোৎসবে এবার ৮ টি দল অংশ নিয়েছিল।শুরু হয়েছিল ৬ মার্চ।শেষ হল ৮ মার্চ।সুতাহাটা জনকল্যাণ স্কুল মাঠে প্রতিদিন ৬টা থেকে নাটক শুরু  হয়।উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে ছিল,অঙ্গন বেলঘরিরার 'স্বাধীনতা কাকে বলে,উত্তরপাড়া উত্তরায়নের 'খেলাঘর' কোলকাতার থিয়েলাইটের 'ফিদায়েঁ', মহিষাদল শিল্পকৃতির 'কম্পাস',দক্ষিনেশ্বর কোমল গান্ধারের 'ফিটিং,চন্দননগর যুগের যাত্রী 'র 'রঘু ডাকাতের চিঠি ' নাটকগুলি দর্শকেরা বেশ উপভোগ করেন।সাইকোর সাংস্কৃতিক সম্পাদক  শুভেন্দু পণ্ডা জানান,ধর্মান্ধতা, মৌলবাদ,শাসনের নামে শোষণ, অমানবিকতার বিরুদ্ধে সব সময় গর্জে ওঠে সাইকো।সমাজ জীবনের দর্পণ হল নাটক।তমালিকা পণ্ডা শেঠ মঞ্চে নাটকগুলি মঞ্চস্থ হয়।উপস্থিত ছিলেন সংস্থার সনত পণ্ডা,শুভেন্দু দাস,মঙ্গল সামন্ত প্রমুখ। নাট্যোৎসবের শেষ দিনে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক  প্রাক্তন সাংসদ লক্ষ্ণন শেঠ ও আশিষ লাহিড়ী।

No comments