রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নকল গ্যাস সিলিন্ডার পুড়িয়ে ভোগপুর ও পাঁশকুড়ায় বিক্ষোভ সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: গৃহস্থের রান্নার গ্যাস ৮৭৯ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৩৯ টাকা। বাণিজ্যিক গ্যাসও ১৮৭৫ ট…
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নকল গ্যাস সিলিন্ডার পুড়িয়ে ভোগপুর ও পাঁশকুড়ায় বিক্ষোভ
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:
গৃহস্থের রান্নার গ্যাস ৮৭৯ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৩৯ টাকা। বাণিজ্যিক গ্যাসও ১৮৭৫ টাকা থেকে বেড়ে হল ১৯৯০ টাকা। এর প্রতিবাদে এসইউসিআই (কমিউনিস্ট)এর পক্ষ থেকে আজ ভোগপুরে নকল গ্যাস সিলিন্ডারের ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক ও মধুসূদন বেরা প্রমূখ। মধুসূদন বেরা বলেন,ইরান আমেরিকা যুদ্ধকে হাতিয়ার করে মালিক শ্রেণীর স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকার গ্যাসের দামবৃদ্ধির কথা ঘোষণা করল। অথচ গ্যাসের যোগান কম এখনো সেই পরিস্থিতি সৃষ্টি হয়নি। কেন্দ্রের বিজেপি সরকার আগ বাড়িয়ে ৬০ টাকা করে সিলিন্ডার পিছু গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা অগণতান্ত্রিক। আসলে কেন্দ্রীয় সরকার এরপরে পেট্রোল, ডিজেল খাদ্যপন্য, সারের দাম বাড়ানোর মতলবে আছে। যুদ্ধকে হাতিয়ার করে মালিকশ্রেণি ব্যাপক কালোবাজারি করবে বলে এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের নেতৃত্ব আশঙ্কা প্রকাশ করেন। এর বিরুদ্ধে উনি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিক্ষোভ সভায় প্রতীকী গ্যাসের সিলিন্ডার পোড়ানো হয়। অগ্নি সংযোগ করেন এসইউসিআই (কমিউনিস্ট্) দলের ভোগপুর লোকাল কমিটির প্রবীন সদস্য চণ্ডীচরণ মান্না।
অনুরূপ বিক্ষোভ মিছিলের কর্মসূচি পাঁশকুড়া স্টেশন বাজারেও হয়। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রাবন্তী মন্ডল,তপন নায়ক,আব্দুল মাসুদ প্রমুখ।

No comments