স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী গ্রেফতার ৭ দিনের পুলিশ হেফাজত
হলদিয়া সুতাহাটা থানা এলাকায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে গ্রেফতার করলো সুতাহাটা থানার পুলিশ।ধৃতের নাম সামাদুল সাহা।, বাড়ি হলদিয়া সুতাহাটা দুর্গাপুর…
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী গ্রেফতার ৭ দিনের পুলিশ হেফাজত
হলদিয়া সুতাহাটা থানা এলাকায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে গ্রেফতার করলো সুতাহাটা থানার পুলিশ।ধৃতের নাম সামাদুল সাহা।, বাড়ি হলদিয়া সুতাহাটা দুর্গাপুরে। আদালত ও পুলিশ সূত্রে জানা যায় গৃহবধূর বাবা সুতাহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার মেয়েকে নির্যাতন করে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হলদিয়া মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। ধৃত সামাদুলকে হলদিয়া আদালতে সোমবার পেশকরা হয়।হলদিয়া আদালত তদন্তের জন্য ৭ দিনে পুলিশহেপাজতে নির্দেশ দেয়। জানিয়েছেন সরকারি পক্ষের আইনজীবী শুভ্রা মাইতি।

No comments