প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসব উপস্থিত ডিপিএসসি চেয়ারম্যান
ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত বৎসরের শেষ প্রান্তে নতুন বৎসর আসন্ন আর সেই সময়ই পলাশের রঙে রাঙিয়ে উঠে আট থেকে আশি সকলেই। হলদিয়া ব্রজনাথচক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয…
প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসব উপস্থিত ডিপিএসসি চেয়ারম্যান
ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত বৎসরের শেষ প্রান্তে নতুন বৎসর আসন্ন আর সেই সময়ই পলাশের রঙে রাঙিয়ে উঠে আট থেকে আশি সকলেই। হলদিয়া ব্রজনাথচক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীরা সহ বসন্ত উৎসবে মেতে উঠলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা।
ভিডিও দেখার জন্য ক্লিক করুন
https://youtu.be/8rYEu6DCYhE
আজকের এই সভায় উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিতছিলেন এ আই ডিপিএসসি পূর্ব মেদিনীপুর লক্ষীকান্ত দাস মাইতি, এস আই সুতাহাটা দক্ষিণ চক্র সৈয়দ ফারুক আজম, উপস্থিত ছিলেন শিক্ষা বন্ধু সুতাহাটা দক্ষিণ চক্র নিলয় কুমার প্রামানিক, পীতাম্বরচক প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পার্থ প্রামানিক, দ্বারিবেড়িয়া হরপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাত্র, স্কুলের ভূমিদাতা শক্তিপদ ভুঁইয়া, হলদিয়া টাউনশিপ থানার আইসি শরিফুল ইসলাম, ছিলেন পুলিশ অফিসার উত্তম মন্ডল, বিশিষ্ট সমাজসেবী শিবনাথ সরকার, বরোদা শীতলা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার সোনালী দাস, আলোর পথ সংস্থার সম্পাদক রনজিৎ সিংহ ,উপস্থিত ছিলেন হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র। ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রমূখ।
স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে ছাত্র-ছাত্রীরা তাদের নৃত্য গান পরিবেশন করলেন । ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত! চৈত্রের পড়ন্ত বিকেলে স্কুল প্রাঙ্গণের সামনে স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক এবং স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব পালিত হলো। গত কয়েকদিন আগেই হোলিকা দহন বা দোল উৎসব পালিত হয়, আপাময় মানুষ রংয়ের খেলায় মেতে উঠেছিল । প্রধান শিক্ষিকার তৎপরতায় কয়েকদিনের বিশেষ ট্রেনিংয়ে নবাগত ছাত্র ও ছাত্রীরা বিভিন্ন গানের উপর নিত্য প্রদর্শিত করলেন সূত্রে জানা যায় প্রধান শিক্ষিকা এক সপ্তাহের মধ্যে ছাত্র-ছাত্রীদের নৃত্যের তালিম দিয়ে তাদের যোগ্যতম তৈরি করে তুলেছেন। আজ ৯ মার্চ সোমবার বসন্ত উৎসব মঞ্চে তাদের পারদর্শিতা দেখে মুগ্ধ হলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান , উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ এ আই ডি পি এস সি পূর্ব মেদিনীপুর লক্ষীকান্ত দাস। ছিলেন এসআই সুতাহাটা দক্ষিন চক্র সৈয়দ ফারুক আজম, ব্রজনাথ চক স্টেট প্লান প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ অন্তর্গত ছাত্র-ছাত্রীদের নিত্য গান অনুষ্ঠান দেখে মুগ্ধ হলেন এলাকার মানুষ। ডি পি এস সি চেয়ারম্যান স্কুলে শিক্ষক-শিক্ষিকাসহ বিশেষ করে প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাসের ভূয়সীপ্রশংসা করেন। তিনি বক্তব্যে বলেন প্রত্যেকটি স্কুল যদি এই ধরনের সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলেন তাহলে ছাত্র-ছাত্রীরা বিপথে পরিচালিত হতো না। আমাদের জেলা পূর্ব মেদিনীপুর বিদ্যাসাগর, ক্ষুদিরাম, মাতঙ্গিনী জেলা সেই জেলা শিক্ষা সংস্কৃতিতে যেমন এগিয়ে তারই সাথে বাল্যবিবাহ এখন প্রথম স্থানে। তাই সকল শিক্ষক-শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং গ্রামের ক্লাব সংগঠন সকলকে একযোগে প্রচার করতে হবে বন্ধ করতে হবে বাল্যবিবাহ । স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস বলেন স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সকলে সহযোগিতা নিয়ে আমরা এবছর বসন্ত উৎসব পালন করলাম। খুব অল্প সময়ের মধ্যেই ছাত্র-ছাত্রীরা তারা মনোযোগ দিয়ে নৃত্য গান শিখেছিলেন আজ পরিবেশিত করল। এদের মধ্যে প্রতিভা অন্বেষণ এর মধ্য দিয়ে আগামী দিনের বড় শিল্পী, অথবা সমাজে প্রতিষ্ঠিত সু-নাগরিক হয়ে সমাজ পরিচালনার মূল কারিগর হতে পারে। আজকের এই অনুষ্ঠানে ডিআই এবং এ আই, (পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ) স্কুলের ভূমি দাতা সহ স্কুলের শুভানুধ্যায়ী সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সূত্রে জানা যায় স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস নিজেই নৃত্য গান শিখিয়েছেন। বসন্ত উৎসব অনুষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পরিবেশন গান নৃত্য এলাকার সকল মানুষদের মুগ্ধ করেছেন।

No comments