Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া উন্নয়ন পর্ষদের ১৪৭ তম বোর্ড মিটিংয়ে দায়িত্ব নিলেন নতুন সিইও বিবেক ভস্মে দত্তায়েত

হলদিয়া উন্নয়ন পর্ষদের ১৪৭ তম বোর্ড মিটিংয়ে দায়িত্ব নিলেন নতুন সিইও বিবেক ভস্মে দত্তায়েত
বিধানসভা নির্বাচনের আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের ১৪৭ তম বোড় মিটিং। সোমবার ৯ইমার্চ হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের(এইচডিএ) নতুন চিফ এগজিকিউটিভ অ…

 


হলদিয়া উন্নয়ন পর্ষদের ১৪৭ তম বোর্ড মিটিংয়ে দায়িত্ব নিলেন নতুন সিইও বিবেক ভস্মে দত্তায়েত


বিধানসভা নির্বাচনের আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের ১৪৭ তম বোড় মিটিং। সোমবার ৯ইমার্চ হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের(এইচডিএ) নতুন চিফ এগজিকিউটিভ অফিসারের দায়িত্বভার নিলেন বিবেক ভস্মে দত্তাত্রেয়। তিনি এর আগে বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক ছিলেন।

বিবেক দত্তায়েত ভস্মে একজন আইএএস অফিসার। তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার দায়িত্বে ছিলেন বর্তমানে হলদিয়া উন্নয়ন পর্ষদের দায়িত্বে কর্মরত হয়েছেন। তিনি ২০১৬ ব্যাচে পশ্চিমবঙ্গ ক্যাডারের একজন আইএএস আধিকারিক। বর্তমানে তিনি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও দায়িত্বে রয়েছেন তিনি একজন ইঞ্জিনিয়ারিং স্নাতক এবং তার আদি বাসস্থান মহারাষ্ট্রে।

 এইচডিএর চিফ এগজিকিউটিভ অফিসার ছিলেন কোন্থাম সুধীর। গত ২৮ অক্টোবর তিনি পুরুলিয়ার জেলাশাসকের দায়িত্ব নিয়ে চলে যান। এরপর এইচডিএর সিইও পদের অস্থায়ী দায়িত্বে ছিলেন পূর্ব মেদিনীপুরের ভূমি দপ্তরের অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী। আজ তিনি দায়িত্বভার নিয়ে বিধানসভা নির্বাচনের আগে শেষ ১৪৭ তম বড় মিটিং উপস্থিত ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই শেষ এই মিটিং য়ে  উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পরিষদের নতুন সিইও সহ চেয়ারম্যান জ্যোতির্ময় কর, দুই জন ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা, সেখ সুফিয়ান, হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার, হলদিয়া রিফাইনারি ইডি সহ অন্যান্য বোর্ডের সদস্য। সূত্রে জানা যায়,হলদিয়া ডেভোলাপমেন্ট এরিয়া ১৩ টি ব্লকের জন্য হলদিয়া পৌর এলাকা ৭৫ লক্ষ টাকা পানীয় জলের জন্য সাবমারসেবুল পাম্প সহ পথবাতি বসানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সেই সঙ্গে প্রায় কয়েক কোটি টাকার উন্নয়নের কাজের জন্য অনুমোদন পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে।

No comments