ইএসআই হাসপাতাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘ তিন বছর, রাজনীতি করছে বিজেপি বললেন বিধায়ক কটাক্ষ করলেন বিএমএস রাজ্য সভাপতি- প্রদীপ পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া রায়ঞ্যায়াচক অবস্থিত নবনির্মিত বিল্ডিং ইএসআই হাসপাতাল। কেন্দ্র ও র…
ইএসআই হাসপাতাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘ তিন বছর, রাজনীতি করছে বিজেপি বললেন বিধায়ক কটাক্ষ করলেন বিএমএস রাজ্য সভাপতি- প্রদীপ
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া রায়ঞ্যায়াচক অবস্থিত নবনির্মিত বিল্ডিং ইএসআই হাসপাতাল। কেন্দ্র ও রাজ্য সংঘাতের জন্য পড়ে রয়েছে। তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন দ্রুত হাসপাতাল চালু করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি উঠেছিল দ্রুত হাসপাতাল চালু করার জন্য। ইএসআই হাসপাতাল নিয়ে রাজনীতি করছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি এমনই অভিযোগ করলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল এক বছর আগে কি বলেছিলেন অন্য দলে গিয়ে সুর পাল্টেছেন। আমরাও চাই হলদিয়ার চালু হোক দ্রুতই এসআই হাসপাতাল রাজ্য সরকার ডাক্তার নার্স কোন কিছুই বন্দোবস্ত করেনি এর দায় রাজ্য সরকারের। নির্বাচন আসতেই অভিযোগ করছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরাই প্রথম কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি আমাদের সাংসদ দাবী করেছিলেন এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। রাজ্য সরকার শুধু অভিযোগ করতে পারে বাস্তবে প্রতিফলন করতে জানে না, আর সেজন্যই যত নির্বাচন দিন এগিয়ে আসবে, ততই শাসক দল তৃণমূল বিজেপি ভূত দেখবে। আমরা চাই অবিলম্বে কেন্দ্রীয় রাজ্য সংহাৎ বন্ধ হোক। কেন্দ্র সরকারের উদ্যোগে কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ইএসআই হাসপাতাল উদ্বোধন করলে তো নয় তার জন্য পরিকাঠামো ডাক্তার নার্স প্রয়োজন। রাজ্য সরকার হলদিয়ার উন্নয়ন চায়না তাই হলদিয়া পৌরসভা দীর্ঘ চার বছর হয়ে গেল নির্বাচন করেনি। আর ভোট আসতেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছে, আগে নিজেদের কাজটা করুক। কেন্দ্র সরকার এসআই হাসপাতাল করার জন্যই তার সমস্ত পরিকাঠামো প্রস্তুত করে দিয়েছেন চালু করার দায়িত্ব রাজ্য সরকারের।
No comments