রাজ্য বার কাউন্সিল নির্বাচন ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণ জানালেন হলদিয়া মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতিসারা রাজ্যের বার কাউন্সিল নির্বাচন আইনজীবীদের একটি অন্তত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর অন…
রাজ্য বার কাউন্সিল নির্বাচন ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণ জানালেন হলদিয়া মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি
সারা রাজ্যের বার কাউন্সিল নির্বাচন আইনজীবীদের একটি অন্তত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত হয়। এতে সরাসরি ভোটের মাধ্যমে আইনজীবীগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন এই নির্বাচনের মাধ্যমে গঠিত কাউন্সিল আইনজীবীদের পেশাগত মানদন্ড এবং কল্যাণ নিশ্চিত করে।
বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল নির্বাচন চলছে। ৯ এবং ১০ মার্চ সারা রাজ্যজুড়ে অনুষ্ঠিত হচ্ছে এই প্রথম হলদিয়া আদালতে বুথ হয়েছে এখানকার ভোটার রয়েছে প্রায় ৩৪০ জন এর আগে ভোট দিতে যেতে হতো তমলুক আদালতে। সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট নেওয়ার কাজ শুরু হয়েছে । কড়া নিরাপত্তা মধ্য দিয়ে এই নির্বাচন প্রক্রিয়া চলছে। জানালেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি পৃথিশ দে।

No comments