Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পৌরসভার চেয়ারের পরিবর্তন

হলদিয়া পৌরসভার চেয়ারের পরিবর্তনআসন্ন বিধানসভা নির্বাচন। হলদিয়া পৌরসভার প্রশাসক হিসেবে ছিলেন হলদিয়া মহকুমার শাসক।হলদিয়া পৌরসভার নির্বাচন প্রায় দেখতে দেখতে চারটি বছর অতিক্রান্ত হল নির্বাচন হয়নি প্রশাসক দিয়েই চলছে উন্নয়ন।গত…

 



হলদিয়া পৌরসভার চেয়ারের পরিবর্তন

আসন্ন বিধানসভা নির্বাচন। হলদিয়া পৌরসভার প্রশাসক হিসেবে ছিলেন হলদিয়া মহকুমার শাসক।

হলদিয়া পৌরসভার নির্বাচন প্রায় দেখতে দেখতে চারটি বছর অতিক্রান্ত হল নির্বাচন হয়নি প্রশাসক দিয়েই চলছে উন্নয়ন।

গত ২০২২ সালে ৫ই সেপ্টেম্বর হলদিয়া পৌরসভার বোর্ড মেয়াদ শেষ হয়। তারপর থেকেই হলদিয়ার এসডিও পর্যায়ক্রমে যারা এসেছেন তারাই প্রশাসক হিসেবে কাজ করেছেন 2022 ছাই সেপ্টেম্বর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সুপ্রভাত চ্যাটার্জী। পরে দায়িত্ব নিলেন তীর্থঙ্কর বিশ্বাস। আসন্ন বিধানসভা নির্বাচন আর সেজন্যই হলদিয়া মহকুমা শাসক হিসেবে নতুন করে দায়িত্ব নিলেন----বর্তমানে হলদিয়ার পৌর প্রশাসক হিসেবেই কাজ করবেন। শাসক দলের এক কর্মী বললেন দীর্ঘদিন নির্বাচন না হওয়ার জন্য ২৯ টি ওয়ার্ডের কাজ খুবই ঢিলে ঢালা চলছে। হলদিয়া পৌরসভার ভিতরেই যেন সকলেই রাজা কেউ কারোর কথা শোনে না প্রশাসক হিসেবে যিনি দায়িত্ব নিচ্ছেন তিনি দায়িত্ব বুঝে নেওয়ার আগেই আবার তাকে ট্রান্সফার করা হচ্ছে এতে আমাদের সংগঠনের ক্ষতি হচ্ছে। কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন রাজ্যে সরকারটা মহব্বত বিন তুঘলকের মত। রাজ্যের মত একটি গুরুত্বপূর্ণ পৌরসভা হলদিয়া সেই পৌরসভার প্রায় চার বছর হতে গেল নির্বাচন করেনি রাজ্য সরকার কারণ হলদিয়া বিধানসভা এবং তমলুক লোকসভা বিরোধীদের দখলে শাসক দল তৃণমূল ভয় পেয়েছে হলদিয়া পৌরসভা নির্বাচন হলে হাতছাড়া হয়ে যেতে পারে আর সেজন্যই উন্নয়নের কথা দূরে রেখেই হলদিয়া শহরের মানুষকে হাতে নাম মেরে পাতে মারার চেষ্টা করছে প্রশাসক নিয়োগ করে।

তিনি আরো বলেন হাতছাড়া হয়ে যাওয়া ভয়ে পৌরসভা নির্বাচন করছে না শাসক দল, আসন্ন বিধানসভা নির্বাচনে হলদিয়ার মানুষ এই বঞ্চনার যোগ্য জবাব দেবে ব্যালট বাক্সের মাধ্যমে।

No comments