Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চতুর্থ বর্ষে ছেলেবেলার বসন্ত উৎসব

চতুর্থ বর্ষে ছেলেবেলার বসন্ত উৎসবে কি বার্তা দিলেন বিশ্বজিৎ ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। প্রকৃতি পলাশের পরশে উৎসব মুখরিত বসন্ত উৎসব। রঙের খেলা মানেই আবির, আর আবার সেই ছেলেবেলা সবই মনে পড়ে হোলি উৎসব বা রঙের উৎসবকে কেন্দ্র করে। সং…

 


চতুর্থ বর্ষে ছেলেবেলার বসন্ত উৎসবে কি বার্তা দিলেন বিশ্বজিৎ 

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। প্রকৃতি পলাশের পরশে উৎসব মুখরিত বসন্ত উৎসব। রঙের খেলা মানেই আবির, আর আবার সেই ছেলেবেলা সবই মনে পড়ে হোলি উৎসব বা রঙের উৎসবকে কেন্দ্র করে। সংগীত ও সংস্কৃত পরিপূরক শ্রীকৃষ্ণপুর পূর্বপল্লী রঘুরামপুর সুতাহাটা ছেলেবেলা সংস্থার উদ্যোগে নাচে গানে কবিতায় পুরোটাই রঙ্গিন বসন্ত উৎসবের সংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাতীয় পতাকা ও একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় উপস্থিত ছিলেন ঠেকুয়া অগ্রণী সংঘ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন,ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমূখ। আজকের মঞ্চে নাচ গান কবিতায় ভরিয়ে তুললেন আদ্রিকা কর এবং সৃজন একাডেমি, শম্পা মাইতি এবং উপস্থিত ছিলেন বাচিক শিল্পী মিঠু মাইতি। আজ ৮ ই মার্চ বিশ্ব নারী দিবস উদযাপনের সাথেই ছেলেবেলা সংস্থার বাৎসরিক মিলন ও বসন্ত উৎসবে,একাডেমির সামনে প্রতিষ্ঠিত হলো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবক্ষয় মূর্তি, অবক্ষয় মূর্তি উন্মোচন করেন গ্রাম কমিটির প্রাক্তন সভাপতি শক্তিপদকর, সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক এবং হলদিয়া নিউজ চ্যানেল ডাইরেক্টর দুর্গাপদ মিশ্র।৪র্থ তম বসন্ত  উৎসব মঞ্চে আবৃত্তি সমবেত সংগীত নৃত্যানুষ্ঠান এছাড়াও ছিল অতিথিবরন দুঃস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ , প্রায় শতাধিক দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনোর সামগ্রী বিতরণ, স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের স্মারক ও গল্পের বই বিতরণ। সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন একাডেমির অন্যতম কর্ণধার বিশ্বজিৎ কর ।



No comments