মেচেদায় মহিলা সম্মেলন ৮ই মার্চ মহিলা সাংস্কৃতিক সংগঠনের মেছেদা শাখার উদ্যোগে মেচেদার বিদ্যাসাগর লাইব্রেরীতে শতাধিক মহিলার উপস্থিতিতে দ্বিতীয় মহিলাদের সম্মেলন হয়। সম্মেলনে মূল্যবৃদ্ধি সহ দেশে একের পর এক নারীদের উপর যে অত্যা…
মেচেদায় মহিলা সম্মেলন
৮ই মার্চ মহিলা সাংস্কৃতিক সংগঠনের মেছেদা শাখার উদ্যোগে মেচেদার বিদ্যাসাগর লাইব্রেরীতে শতাধিক মহিলার উপস্থিতিতে দ্বিতীয় মহিলাদের সম্মেলন হয়। সম্মেলনে মূল্যবৃদ্ধি সহ দেশে একের পর এক নারীদের উপর যে অত্যাচার জুলুম চলছে তার প্রতিবাদে, মদের প্রসারের বিরুদ্ধে এবং সম্প্রতি কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার কিছু ষাট টাকা করে যে বাড়িয়েছে তার প্রতিবাদে আন্দোলনের শপথ গ্রহণ করা হয়। দাবি উঠে- মেচেদাকে জঞ্জালমুক্ত করতে অবিলম্বে ভ্যাটের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন হোটেলে যে গোপনে মেয়েদের নিয়ে নোংরা কারবার চলছে, মেচেদার বিভিন্ন গলিতে বেশ কিছু পানের গুমটিতে কোথাও গোপনে কোথাও প্রকাশ্যে মদ, ব্রাউন সুগারের কারবার চলছে ,এলাকার ছাত্র যুবসমাজ অধঃপতিত হচ্ছে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করা হয়। সম্মেলন শেষে সংগঠনের পক্ষ থেকে মেচেদার পাঁচ মাথার মোড়ে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য নিয়ে প্রকাশ্য সভা হয়। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এমএসএস এর জেলা সভানেত্রী সিক্তা মাজী। সভা পরিচালনা করেন জেলা সম্পাদক মন্ডলী সদস্যা মায়া খামারই। সভার শেষে মিছিল করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গ্যাসের প্রতীকী সিলিন্ডার পোড়ানো হয়।

No comments