ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষিত ও চালু কাজগুলি দ্রুত রূপায়ণ ও এক্ষেত্রে কেন্দ্রীয় অর্থ বরাদ্দের দাবীতে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে কলেজ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল
ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষিত ও চালু কাজগুলি দ্রুত রূপায়ণ ও এক্ষ…
ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষিত ও চালু কাজগুলি দ্রুত রূপায়ণ ও এক্ষেত্রে কেন্দ্রীয় অর্থ বরাদ্দের দাবীতে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে কলেজ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল
ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষিত ও চালু কাজগুলি দ্রুত রূপায়ণ ও এক্ষেত্রে কেন্দ্রীয় অর্থ বরাদ্দের দাবীতে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে কলেজ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। মিছিলের কর্মসূচিতে নেতৃত্ব দেন-ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা,কার্যকরী সভাপতি সত্য সাধন চক্রবর্তী,যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি,অফিস সম্পাদক কানাইলাল পাখিরা প্রমূখ। মিছিলে প্রায় শতাধিক বানভাসি এলাকার মানুষজন উপস্থিত ছিলেন।
কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করে বলেন, আমাদের কমিটির লাগাতর আন্দোলনের চাপে বহু প্রতিক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ ছাড়াই অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের ৫০০ কোটি টাকা বরাদ্দের পরিপ্রেক্ষিতে কাজ শুরু করেছে। গত জানুয়ারী মাসে মাননীয়া মুখ্যমন্ত্রী সেই প্রকল্পের উদ্বোধনও করেছেন। শিলাবতী নদী সংস্কার কয়েকটি এলাকায় এবং অন্যান্য নদী ও খালগুলির বিভিন্ন অংশে কাজ শুরু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়,২০২৫ সালে শিলাবতী নদী সংস্কারের ওয়ার্ক অর্ডার দেওয়ার পর গত ডিসেম্বর মাস থেকে ৩ মাস কাজ শুরু হলেও আজও ৫০০ মিটার অংশ পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। শুধু তাই নয়,মাস্টার প্ল্যানের অন্তর্গত অন্যান্য কাজগুলিরও অবস্থা প্রায় একই রকম। অন্যদিকে চলতি বছরের বাজেটে আর কোন অর্থ বরাদ্দ করা হয়নি। এবং চন্দ্রেশ্বর খাল খননের জন্য জমি অধিগ্রহণের বিষয়টিও মন্ত্রিসভায় অনুমোদন হয়নি। ফলস্বরূপ এই রকম ঢিমেতালে কাজ চলতে থাকলে আগামী বর্ষায় ঘাটাল মহকুমাবাসীকে ফের বন্যা কবলিত হতে হবে। অথচ সেচমন্ত্রী ৩৫ বার এ সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক আধিকারিক ও সরকারী দলের নেতৃবৃন্দকে নিয়ে গঠিত মনিটরিং কমিটির মিটিং করেছেন বলে দাবী করছেন।
এই পরিপেক্ষিতে আজকের এই বিক্ষোভ মিছিল বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।।

No comments