Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাম্প্রতিক ভূমিকম্প ও খাল সংস্কারের জেরে সোয়াদিঘী খাল এলাকার মহাশ্বেতায় প্রায় ৪০ টি দোকানে ফাটল, ক্রমশ ফাটল বৃদ্ধি পাচ্ছে,সমস্ত দোকানদারদের মধ্যে আতঙ্ক

সাম্প্রতিক ভূমিকম্প ও খাল সংস্কারের জেরে সোয়াদিঘী খাল এলাকার মহাশ্বেতায় প্রায় ৪০ টি দোকানে ফাটল, ক্রমশ ফাটল বৃদ্ধি পাচ্ছে,সমস্ত দোকানদারদের মধ্যে আতঙ্কসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : গত ২৭শে ফেব্রুয়ারী ভূমিকম্পের কারণে তমলুক…

 



সাম্প্রতিক ভূমিকম্প ও খাল সংস্কারের জেরে সোয়াদিঘী খাল এলাকার মহাশ্বেতায় প্রায় ৪০ টি দোকানে ফাটল, ক্রমশ ফাটল বৃদ্ধি পাচ্ছে,সমস্ত দোকানদারদের মধ্যে আতঙ্ক

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : গত ২৭শে ফেব্রুয়ারী ভূমিকম্পের কারণে তমলুক থানার রামতারকের মহাশ্বেতা এলাকায় পরদিন ২৮ শে ফেব্রুয়ারী প্রায় ১৫-২০ টি দোকানের ঢালাই রাস্তা সংলগ্ন অংশে ফাটল দেখা দেয়। তারপর ১লা মার্চ ওই ফাটল ভয়াবহ আকার নেয় এবং ক্রমশ ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা বাড়তে থাকে। ২রা মার্চ আরো কিছু দোকান ওইভাবে ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা প্রায় ৪০ টি। ইতিমধ্যে শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও ওই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গিয়েছেন। বিডিও'র নির্দেশে ওই রাস্তা দিয়ে ভারী গাড়ি/মেশিন ভ্যান যাতায়াত আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য,ওই দোকানগুলি কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লকের গুরুত্বপূর্ণ সোয়াদিঘী খালের পাড়ে অবস্থিত। সম্প্রতি ওই খাল সংস্কারের কাজ চলছে। তবে ওই অংশে খাল সংস্কারের বেশ কয়েকদিন পর এই ফাটল লক্ষ্য করা যাচ্ছে। আশ্চর্যের বিষয়,খালের দিকে ওই দোকানগুলির পেছনে খাল কাটার যে ডিজাইন তার কোন পরিবর্তন লক্ষ্য করা যায় নি।

          পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,সোয়াদিঘী ওই নিকাশি খাল দিয়ে তমলুক মহকুমার কোলাঘাট- শহীদ মাতঙ্গিনী-পাঁশকুড়া ব্লকের প্রায় শতাধিক মৌজার জলনিকাশি হয়ে থাকে। ওই এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবী ছিল-ওই নিকাশি খাল পূর্ণ সংস্কার করা। সেইমতো গত ২০২৪ সালের ভয়াবহ বন্যা ও জলবন্দী পরিস্থিতির পর সেচ দপ্তর ওই খাল সংস্কারে হাত দিয়েছে। আমরা লক্ষ্য করলাম, ওই স্থানে সেচ দপ্তর তাদের ডিজাইন অনুসারে কাজ করার কয়েকদিন পর ভূমিকম্পের জেরে ওই দোকানগুলি সোজাসুজি ভাবে বসে গিয়েছে। খালপাড়ের ওই গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তা রক্ষার্থে ভারী যান চলাচল বন্ধ করার পাশাপাশি ওই দোকানগুলিকে আপাতত সরিয়ে শক্তপোক্তভাবে পাইলিং দেওয়ার বন্দোবস্ত করতে হবে।



No comments