Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্দরে ৫৫তম জাতীয় সুরক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা

বন্দরে ৫৫তম জাতীয় সুরক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা
 হলদিয়া বন্দরে ৫৫তম জাতীয় সুরক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করেন ডক কমপ্লেক্সের ম্যানেজিং ডিরেক্টর জয়সিংহ আম্বুর । ৪ঠা মার্চ বন্দরের প্রধান কার্যালয় জহর টাওয়ারে সুরক্ষা ট্যাবলে…

 



 বন্দরে ৫৫তম জাতীয় সুরক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা


 হলদিয়া বন্দরে ৫৫তম জাতীয় সুরক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করেন ডক কমপ্লেক্সের ম্যানেজিং ডিরেক্টর জয়সিংহ আম্বুর । ৪ঠা মার্চ বন্দরের প্রধান কার্যালয় জহর টাওয়ারে সুরক্ষা ট্যাবলোর উদ্বোধন করেন তিনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের বিভিন্ন বিভাগের জেনারেল ম্যানেজার ও পদস্থ আধিকারিকরা। ড, শ্যামা প্রসাদ মুখার্জী পোর্ট বন্দরের বিভাগীয় ম্যানেজার অয়নকুমার নাগ বলেন, গত তিন বছরে বন্দরে প্রায় ৫ হাজার শ্রমিক কর্মচারীকে সুরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বন্দরে গাড়িতে পণ্য চলাচলের সময় দুর্ঘটনা এড়াতে আধুনিক সুরক্ষা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বন্দর এলাকার মধ্যে জোরে গাড়ি চলাচল করলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা জানা যাবে এবং জরিমানা করা হবে। কোন গাড়ি নিয়ম ভাঙছে ডিসপ্লে বোর্ডে তা ফুটে উঠবে সঙ্গে সঙ্গে। তিনি বলেন একসপ্তাহ ধরে বন্দর ও সংলগ্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে। আধিকারিক, কর্মী, বন্দরের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার কর্মীদের পাশাপাশি বন্দর কর্মীদের পরিবারের সদস্যদেরও সুরক্ষার ব্যাপারে সচেতন করা হবে। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সুরক্ষা বিষয়ক আঁকা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, পথনাটিকা প্রদর্শন, পুলিশকে নিয়ে সুরক্ষা বিষয়ক সচেতনতা কর্মসূচি রয়েছে।

আজ থেকে শুরু হল শিল্পশহর হলদিয়া বন্দরে সেফটি সপ্তাহ। বন্দর সত্যি জানা যায় সারা বছর ধরেই সেফটি সপ্তাহ  শুরু হলো। এই সেফটি সপ্তাহকে কেন্দ্র করে অংকন ছাড়া স্লোগান এবং পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।‌ সেফটি সপ্তাহ উদযাপন  উদ্বোধন করলেন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী পোর্ট হলদিয়া বন্দর ম্যানেজিং ডাইরেক্টর জয়সিংহ আম্মুর। তিনি বলেন বন্দরে গত কয়েক বছরে তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি যা শ্রমিক কর্মচারীদের সচেতনতার জন্যই সম্ভব হয়েছে। সাংবাদিকদের সামনে বিস্তারিত বললেন বন্দরের পি এন আই আর বিভাগের ম্যানেজার একে নাগ তিনি বলেন সপ্তাহব্যাপী এই কর্মসূচির গ্রহণ করা হয়েছে কিন্তু সারা বছর ধরে চলে এই কর্মসূচি বন্দরের কর্মীদের পরিবারের সদস্যদের নিরাপত্তা সুরক্ষার ব্যাপারেও সচেতন করতে এই কর্মসূচি।

No comments