Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের অফিস উদ্বোধন

হলদিয়ায় এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের অফিস উদ্বোধনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:৪ ঠা মার্চ চৈতন্যপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের হলদিয়া আঞ্চলিক কমিটির নবনির্মিত অফিসের উদ্বোধন হয়। উদ্বোধন করেন দলের ঘাটশিলার মার্কসবাদ লেনিনবাদ…

 



হলদিয়ায় এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের অফিস উদ্বোধন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:৪ ঠা মার্চ চৈতন্যপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের হলদিয়া আঞ্চলিক কমিটির নবনির্মিত অফিসের উদ্বোধন হয়। উদ্বোধন করেন দলের ঘাটশিলার মার্কসবাদ লেনিনবাদ শিবদাস ঘোষের চিন্তাধারা অনুশীলন কেন্দ্রের প্রধান সদস্য মলয় বসু। এছাড়াও উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরো সদস্য সৌমেন বসু,কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেরা,রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অনুরূপা দাস,অমল মাইতি,নন্দ পাত্র ও পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি। রক্ত পতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যপর্ণের মাধ্যমে অফিস উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। সৌমেন বসু কর্মী-সমর্থকদের উদ্দেশ্য বলেন,বিপ্লবীদের কাছে অফিস কেবল মিটিং করা বা আশ্রয়স্থল নয়,এই অফিস যেন এই এলাকার গণ আন্দোলন ও আদর্শচর্চার কেন্দ্রস্থল হয়ে উঠে। সভায় আন্তর্জাতিক স্তরে ইরান-ইজরায়েল পরিস্থিতির ভয়াবহতা,বেকারত্ব,সাম্প্রদায়িকতা, মূল্যবৃদ্ধি,এস.আই.আর.-এ ৮০ লক্ষ বৈধ ভোটারের নাম বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করারও আহ্বান জানানো হয়। সভায় শতাধিক দলের কর্মী-সমর্থক-দরদী- শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।



No comments