ভারতবর্ষের মহিলাদের আত্মনির্ভর করতে খেলো ইন্ডিয়া অস্মিতা ওমেন্স কিক বক্সিং ইস্ট জোন লিগ ২০২৬ ।
অনুষ্ঠিত হয়ে গেলো গত ২৬শে ফেব্রুয়ারি থেকে চলতি মাসের ১ লা মার্চ পর্যন্ত । অনুষ্ঠানটি শিলিগুড়ি মারিয়াদা মৈত্রী ভবনে হয়ে গেলো। পূর…
ভারতবর্ষের মহিলাদের আত্মনির্ভর করতে খেলো ইন্ডিয়া অস্মিতা ওমেন্স কিক বক্সিং ইস্ট জোন লিগ ২০২৬ ।
অনুষ্ঠিত হয়ে গেলো গত ২৬শে ফেব্রুয়ারি থেকে চলতি মাসের ১ লা মার্চ পর্যন্ত । অনুষ্ঠানটি শিলিগুড়ি মারিয়াদা মৈত্রী ভবনে হয়ে গেলো। পূর্ব ভারতের সমস্ত রাজ্য যেমন মনিপুর,মিজোরাম, আসাম, অরুণাচলপ্রদেশ,নাগাল্যান্ড, সিকিম এবং পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করেছিল। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে খেলো ইন্ডিয়া কিকবক্সিং শুধু ৪০০ শতাধিক মহিলাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি হয় । ভারতবর্ষের মহিলাদের এগিয়ে নিয়ে যাবার জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। পূর্ব মেদিনীপুর স্পোর্টস কিকবক্সিন এর তরফ থেকে বাছাই করা ৯ জন স্টুডেন্ট এই প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করে ছিল। যেমন
সায়নী দাস সর্ন্ন পদক, রিমি বেরা স্বর্ণপদক , স্নেহাশ্রী চক্রবর্তী স্বর্ণপদক, রিয়া মণ্ডল রূপপদক, ঈশানি মহাপাত্র তৃত্রীও পদ পেয়েছে
এ ছাড়াও রাজনন্দিনী ভকত,আদ্রিজা মাইটি পঞ্চমস্থান ও অমৃতা গিরি, মৌমিতা প্রধান,নবম স্থান পদাধিকারী হয়েছে
এই অনুষ্ঠানে টোটাল ক্যাশ প্রাইজ ১১ লক্ষ ৬৬ হাজার টাকা ছিলো।এই মাসের শেষ সপ্তাহে স্বর্ণ ও রুপো পদাধিকারী চেন্নাই এ অনুষ্ঠিত জাতীয় স্তরের কিকবক্সীন চ্যাম্পিয়নশিপ এ খেলার যোগ্যতা অর্জন করে ছে। জেলার ভূমিকোন্না দের এই সাফল্যে পূর্ব মেদিনীপুর স্পোর্টস কিকবক্সিগ এর সেক্রেটারি বিধান জানা ,কোচ জিৎ পাঁজা এবং সেক আকবর এর সাথে সাথে সকল জেলা বাসী এবং রাজ্য বাসী খুবই খুশি।


No comments