Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এপিজে বাঁশ দিয়ে গেট বন্ধ করে দিলেন গ্রামবাসীরা, গাড়ি না ঢুকতে পারায় কোম্পানির ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা

এপিজে  বাঁশ দিয়ে গেট বন্ধ করে দিলেন গ্রামবাসীরা, গাড়ি না ঢুকতে পারায়  কোম্পানির ক্ষতির  পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা হলদিয়ার প্রবেশ পথ ব্রজলালচক হাই রোড সংলগ্ন চকদ্বীপা মৌজা ১১৬ জাতীয় সড়ক ধারেই এপিজে লজিস্টিক  তৈরি হয়েছে।…

 




এপিজে  বাঁশ দিয়ে গেট বন্ধ করে দিলেন গ্রামবাসীরা, গাড়ি না ঢুকতে পারায়  কোম্পানির ক্ষতির  পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা 

হলদিয়ার প্রবেশ পথ ব্রজলালচক হাই রোড সংলগ্ন চকদ্বীপা মৌজা ১১৬ জাতীয় সড়ক ধারেই এপিজে লজিস্টিক  তৈরি হয়েছে। লজিস্টিক এর ভিতরে কয়লা ওপেন এয়ারে রয়েছে কন্টেইনার। গ্রামবাসীদের অভিযোগ ওপেন ইয়ার্ডে কয়লা রাখার জন্য কয়লা ডাস্ট বাতাসে উড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। ওই এলাকার বাসিন্দাদের ঘর অপরিষ্কার তারই সাথেই  মানুষ জন শ্বাসকষ্টের জন্য অসুস্থ হয়ে পড়ছেন। আজ ১৮ মার্চ সকাল থেকে চকদ্বীপা পূর্ব গ্রামবাসীদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলে। বেলা বাড়ার সাথে সাথেই  গ্রামবাসীরা সিদ্ধান্ত করে গেটের সামনে গাড়ি ঢুকতে  এবং বেরুতে না পারে তার জন্যই বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিলেন। গ্রামবাসীদের দাবি ওপেন ইয়ার্ডে কয়লা রাখা যাবে না, কয়লায় প্রতিনিয়ত জল দিতে হবে যাতে কয়লার ডাস্ট না উড়ে। এপিজে লজিস্টিক কোম্পানির ম্যানেজার জিতেন্দ্র সাহা সংবাদ মাধ্যমের জানালেন গ্রামবাসীদের সমস্ত দাবি মেনে নিলেন কিন্তু গেট বন্ধ রাখার জন্য অন্যান্য  পণ্য বোঝাই গাড়ি না ঢুকতে পারায় সমস্যায় হচ্ছে। তিনি গ্রামবাসীদের সাথে আলোচনায় বসলেন এবং গ্রামবাসীদের সমস্ত প্রস্তাব তিনি মেনে নিলেন চকদ্বীপা পূর্ব গ্রামবাসীদের উদ্যোগে শুরু হয়েছে শীতলা মায়ের আরাধনা এই পাঁচ দিন কয়লার গাড়ি লজিস্টিকের ভিতরে ঢুকতে পারবেনা । বাৎসরিক পূজার্চনা শেষ হলেই গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধান কি করা যায় সে নিয়ে আলোচনা হবে সে সিদ্ধান্ত গ্রামবাসীদের সামনে মেনে নিলেন। কিন্তু অন্যান্য পণ্য বোঝাই গাড়ি ঢুকতে না দেওয়ায় বাঁশ দিয়ে ঘিরে রাখার জন্য প্রায় কয়েক লক্ষ টাকা কোম্পানির ক্ষতি সম্ভাবনা  দেখছে। তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে আজকের ১১ খানা কয়লার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে ওগুলো গেটের ভিতরে ঢোকানোর জন্য এবং গ্রামবাসী সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার পর্যন্ত কোন কাজ হবে না কয়লার। কিন্তু গ্রামবাসীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকায় বাঁশ দিয়ে গেট ঘেরে  রাখার জন্য অন্যান্য পন্য বোঝাই গাড়িগুলো ঢুকতে পারল না। গ্রামবাসীরা তাদের সিদ্ধান্তের কথা পরে জানাবে বলে জানিয়েছেন। তারই জন্যই এপিজে লজিস্টিক কোম্পানির কয়েক লক্ষ টাকার ক্ষতি সম্মুখীন হলেন জানালেন ম্যানেজার জিতেন্দ্র সাহা।

No comments