Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে বিডিও'র নিকট স্মারকলিপি পেশ

সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে  ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে বিডিও'র নিকট স্মারকলিপি পেশসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে কোলাঘাট ব্লকের ক্ষতিগ্রস্তদের উপযুক্…

 




সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে  ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে বিডিও'র নিকট স্মারকলিপি পেশ

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে কোলাঘাট ব্লকের ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে আজ কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পক্ষ থেকে ব্লকের বিডিও'র নিকট স্মারকলিপি পেশ করা হয়। 

            পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,গত ১৫ ও ১৬ ই মার্চ কালবৈশাখীর ঝড়-শিলাবৃষ্টিতে কোলাঘাট ব্লকের বেশ কিছু এলাকায় অর্থকরী ফসল ফুল,আমের মুকুল,বোরো ধান সহ টালি ও অ্যাজবেস্টস ছাউনি যুক্ত বাড়ির ছাউনি বা বাড়ির ছাদে থাকা সোলার প্যানেল উড়ে গিয়ে ভীষণ ক্ষতি হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় ঝড়ে গাছ পড়ে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে বেশ কিছু ইলেকট্রিক খুঁটি ভেঙে গিয়েছে। যে কারণে গ্রামাঞ্চলের এখনো অনেক জায়গা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

         এমতাবস্থায় আজ সংগঠনের পক্ষ থেকে নিম্নোক্ত তিন দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবীগুলি হলো-

১) ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গৃহ মালিককে গৃহের ক্ষতিপূরণ বাবদ উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান। আপাতত যাদের ঘরের ছাউনি উড়ে গিয়েছে,তাদের ত্রিপলের বন্দোবস্ত। 

২) বোরোধান-ফুল সহ বিভিন্ন স্তরের ক্ষতিগ্রস্ত কৃষকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান।

৩) অবিলম্বে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎবিহীন গ্রামগুলিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। যদি সেক্ষেত্রে দেরি হয়,তাহলে ওই গ্রাম বা পাড়াগুলিতে পানীয় জলের বন্দোবস্ত। যত দ্রুত সম্ভব গ্রামগুলিতে কেবিল লাইনের ব্যবস্থা প্রভৃতি। 



No comments