পূর্ব মেদিনীপুর জেলায় তুলনামূলক মহিলা প্রার্থী দেওয়া হয়নি.অভিযোগ করে পদত্যাগ করলেন জেলা মহিলা নেত্রী- শিবানীতৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে উষ্মা প্রকাশ করে দলীয় পদ ও প্রশাসনিক পদ ছাড়লেন তৃণমূল নেত্রী শিবানী দে কুন্ডু। তিনি ব…
পূর্ব মেদিনীপুর জেলায় তুলনামূলক মহিলা প্রার্থী দেওয়া হয়নি.অভিযোগ করে পদত্যাগ করলেন জেলা মহিলা নেত্রী- শিবানী
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে উষ্মা প্রকাশ করে দলীয় পদ ও প্রশাসনিক পদ ছাড়লেন তৃণমূল নেত্রী শিবানী দে কুন্ডু। তিনি বলেন পূর্ব মেদিনীপুর জেলায় তুলনামূলক মহিলা প্রার্থী দেওয়া হয়নি। তাই বিগত ১৩ বছরের রাজনৈতিক জীবন থেকে অবসর নিলেন শিবানী দে কুন্ডু। বুধবার নন্দকুমার পঞ্চায়েত সমিতিতে এক সাংবাদিক বৈঠক করে তিনি জানান, তমলুক সাংগঠনিক জেলার মহিলা সংগঠনের সভানেত্রী পদ থেকে এবং নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শিবানী দে কুন্ডু। আগামী দিনে দলের সমর্থক হিসেবে কাজ করতে চান তিনি। বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তিনি বলেন যাওয়ার কোন ব্যাপার নেই।

No comments