জনশিক্ষণ সংস্থার ২৫ বছর পূর্তি উৎসবে এক্সট্রিনিজ মিট ও সার্টিফিকেট প্রদানজন শিক্ষণ সংস্থান হলদিয়া পূর্ব মেদিনীপুরের 25 বছর পূর্তি উপলক্ষে এক্সট্রেনিজ মিট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান হলদিয়া ল কলেজ সেমিনার হলে অনুষ্ঠিত হয় ।এই…
জনশিক্ষণ সংস্থার ২৫ বছর পূর্তি উৎসবে এক্সট্রিনিজ মিট ও সার্টিফিকেট প্রদান
জন শিক্ষণ সংস্থান হলদিয়া পূর্ব মেদিনীপুরের 25 বছর পূর্তি উপলক্ষে এক্সট্রেনিজ মিট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান হলদিয়া ল কলেজ সেমিনার হলে অনুষ্ঠিত হয় ।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জনশিক্ষণ সংস্থানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ এবং উপস্থিত ছিলেন হলদিয়া সার্ভিস সোসাইটির সেক্রেটারি আশীষ লাহিড়ী উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান সায়ন্তন শেঠ । উপস্থিত ছিলেন মানসী দে শেঠ ভাইস প্রেসিডেন্ট হলদিয়া সার্ভিস সোসাইটি, সুদীপ্তণ শেঠ এসিস্ট্যান্ট সেক্রেটারি হলদিয়া সার্ভিস সোসাইটি, প্রকাশ বাগ ডি আই সি ম্যানেজার মার্কেটিং , সংস্থার ভাইস চেয়ারম্যান ঐন্দ্রিলা বিশ্বাস, বোর্ড অফ ম্যানেজমেন্টের মধ্যে অন্যান্য মেম্বারদের মধ্যে সুমনা পাহাড়ি, ডক্টর শুভ্রজিত সরকার, প্রসেনজিৎ বাগ, পাপিয়া হোড়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ডক্টর লক্ষ্মণ চন্দ্র শেঠ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মিস অয়ন্তিকা গিরি। স্বাগত ভাষণ দেন জনশিক্ষণ সংস্থানের অধিকর্তা সুকান্ত বন্দ্যোপাধ্যায় ।তার ভাষণে তিনি জনশিক্ষন সংস্থানের কার্যকলাপ ও জনশিক্ষণের সাফল্য ,সারা জেলা ব্যাপী জনশিক্ষনের কার্যপদ্ধতি সবিস্তারে বর্ণনা করেন এবং সারা ভারতবর্ষের মধ্যে জনশিক্ষণ সংস্থান হলদিয়ার সাফল্যের কথা তুলে ধরেন। ডঃ লক্ষণ চন্দ্র শেঠ তার বক্তব্যে জনশিক্ষণ সংস্থান হলদিয়ার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতার কথা উল্লেখ করেন এবং পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন সেই সময়কার মন্ত্রী মুরলী মনোহর যোশী মহাশয় তাকে এই সংস্থার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাংসদ হিসেবে যথেষ্ট সাহায্য করেছিলেন । তিনি জনশিক্ষণ সংস্থান হলদিয়ার অধিকর্তাকে সাফল্যের জন্য ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে জনশিক্ষণ সংস্থান হলদিয়া চলার ক্ষেত্রে অনেক সুপরামর্শ দেন। জন শিক্ষণ সংস্থানের অন্যতম স্থপতি হলদিয়া সার্ভিস সোসাইটির সেক্রেটারি আশীষ লাহিড়ী জনশিক্ষণ সংস্থানের ইতিহাস বর্ণনা করেন তিনি বলেন জনশিক্ষণ সংস্থান তৈরীর ক্ষেত্রে সংসদের ভূমিকা ।এবিষয়ে তার উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। তিনি বলেন এই সংস্থা প্রতিষ্ঠিত না হলে এত মানুষ স্বনির্ভরতার ক্ষেত্রে এত সুযোগ পেত না। মাননীয়া মানসী দে শেঠ মহাশয় উপস্থিত সকল শিক্ষার্থীদের স্বনির্ভরতার বিষয়ে বিশেষ উৎসাহ প্রদান করেন। মাননীয় প্রকাশ বাগ যে সমস্ত এক্সটেনিজ উপস্থিত হয়েছিলেন তাদের কাছে সরকারি সুযোগ-সুবিধার কথা উল্লেখ করেন। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন স্কিম সম্বন্ধে ওই সমস্ত এক্সট্রেনিজদের কাছে তুলে ধরেন। তিনি বলেন বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে আপনারা যারা জনশিক্ষনের ট্রেনিং নিয়ে স্বনির্ভর হয়েছেন তাদের কাছে তুলে ধরেন। ২৫ বছর পূর্তি উপলক্ষে উপস্থিত সমস্ত অতিথিবর্গের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। জন শিক্ষণ সংস্থান থেকে ট্রেনিং নিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা নিজের জীবন জীবিকার মানোন্নয়ন ঘটিয়েছেন তাদের মধ্যে গেঁওখালীর টুম্পা দাস তিনি গেঁওখালিতে রূপায়ণ সিটি গোল্ড এন্ড স্টেশনারি দোকান করে মাসে 35 হাজার টাকা ইনকাম করেন, তিনি জনশিক্ষণ থেকে জুয়েলারি ট্রেনিং নিয়েছেন । সেই রকম সবিতা দাস তিনি দোকান থেকে অর্ডার নিয়ে কাজ করে মাসে ৪০০০ টাকা আয় করেন। মহিষাদলের খুবই গরীব মেয়ে লক্ষ্মী দাস জনশিক্ষণ থেকে বিউটি পার্লারে ট্রেনিং নিয়েছেন, পরবর্তীকালে নিজে গ্ল্যামার বিউটি পার্লার নামে একটি পার্লার প্রতিষ্ঠা করেন। তিনি মাসে 6000 টাকা ইনকাম করেন । নবমিতা বিষয়ি যিনি জনশিক্ষণের মূল কেন্দ্র থেকে ট্রেনিং নিয়েছেন , তিনি দোকান থেকে অর্ডার নিয়ে 5 হাজার টাকা আয় করে পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন। সঞ্চিতা দাস মন্ডল নন্দকুমারের বাসিন্দা তিনি জনশিক্ষণ সংস্থান থেকে টেলারিং এর ট্রেনিং নিয়ে শিবদুর্গা ভ্যারাইটি স্টোর্স দোকান করেছেন এবং মাসে 8 হাজার টাকা ইনকাম করেন। এই রকম আরও অনেক সফল শিক্ষার্থীরা আছেন যারা জেলার বিভিন্ন জায়গায় জনশিক্ষণ থেকে ট্রেনিং নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন এবং বিভিন্নভাবে পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন। এই ধরনের জীবন জীবিকায় সফল 10 জন প্রাক্তন শিক্ষার্থীর হাতে ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশিষ্ট অতিথিবর্গ স্মারক তুলে দেন। এই অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী যারা জনশিক্ষণ থেকে বিভিন্ন কোর্সর ট্রেনিং নিয়েছেন তারা এখানে সার্টিফিকেট গ্রহণ করেন। মাননীয় ডঃ লক্ষণ চন্দ্র শেঠ, আশীষ লাহিড়ী , সায়ন্তন শেঠ, সুমনা পাহাড়ি, প্রকাশ বাগ এবং ঐন্দ্রিলা বিশ্বাস এবং অন্যান্য বোর্ড অফ ম্যানেজমেন্ট এর সদস্যরা সফল শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। সুকান্ত ভট্টাচার্যের ১০০তম জন্মবার্ষিকী এবং বন্দেমাতরম এর সার্ধশত বর্ষ উপলক্ষে মন্দ্রস্বর আবৃত্তি গোষ্ঠী তারা ১৫ মিনিটের একটি আবৃত্তি অনুষ্ঠান সুন্দরভাবে পরিবেশন করেন। শ্রোতারা যথেষ্ট মনোযোগ সহকারে এবং বিশিষ্ট অতিথি বৃন্দ মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটি উপভোগ করেন। জন শিক্ষণ সংস্থান হলদিয়ার সমস্ত কর্মচারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ এবং ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় অনুষ্ঠানটি যথেষ্ট সফলতার সঙ্গে পরিসমাপ্তি ঘটে।

No comments