এসইউসিআই প্রার্থীর নির্বাচনী প্রচার সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থী আনন্দ বরণ হাণ্ডা আজ ভোগপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোগপুর গ্রামে দলের কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি ব…
এসইউসিআই প্রার্থীর নির্বাচনী প্রচার
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থী আনন্দ বরণ হাণ্ডা আজ ভোগপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোগপুর গ্রামে দলের কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারের কর্মসূচিতে সামিল হন। অন্যদিকে পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের প্রার্থী স্নেহলতা সাহু(প্রধান) পাঁশকুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সূরানানকার গ্রামে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে সামিল হন।
দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক বলেন,আসন্ন বিধানসভা নির্বাচনে মালিক শ্রেণীর সেবাদাস সাম্প্রদায়িক ও স্বৈরাচারী বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত জনবিরোধী তৃণমূলকে পরাস্ত করে শ্রমিক কৃষক সাধারণ মানুষের বাঁচার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে,বিধানসভা এলাকার স্থায়ী জলনিকাশী সমস্যার সমাধান সহ সার্বিক উন্নয়নের দাবীতে গড়ে ওঠা আন্দোলনের কণ্ঠস্বরকে বিধানসভার অভ্যন্তরে পৌঁছে দিতে গণ-আন্দোলনের পরীক্ষিত সৈনিকদের আমরা জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।

No comments