পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন লায়ন শেখ মজাফফর আলীর পরিবারঈদ মোবারক। গত এক মাস ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা ব্রত রেখেছিলেন। একমাস পরেই সেই ব্রত সমাপন করে মসজিদ বা মাজারে গিয়ে ঈদের নামাজ পড়েন।এবং পরস্পর পরস্পর মধ্যে শুভেচ্ছা বিনিময়…
পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন লায়ন শেখ মজাফফর আলীর পরিবার
ঈদ মোবারক। গত এক মাস ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা ব্রত রেখেছিলেন। একমাস পরেই সেই ব্রত সমাপন করে মসজিদ বা মাজারে গিয়ে ঈদের নামাজ পড়েন।এবং পরস্পর পরস্পর মধ্যে শুভেচ্ছা বিনিময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। পূর্বমেদিনীপুর জেলার হলদিয়া ডিঃঘাসীপুর গ্রামে বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী সফল ব্যবসায়ী লায়ন শেখ মজাফফর আলী এবং তার পরিবারের সকলে মিলে একসঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন হলদি নদীর সন্নিকটে ফ্ল্যাট বাড়িতে।
উপস্থিত ছিলেন পরিবারের সঙ্গে যুক্ত আত্মীয় পরিজন শুভানুধ্যায়ী। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া বিধানসভা ও মহিষাদল বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী মন্ডল ও তিলক কুমার চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেস পরিবারের বহু নেতৃত্ববৃন্দ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক সাধারণ সম্পাদক আজগর আলী পল্টু সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন। বিশিষ্ট সমাজসেবী শেখ মজাফফর বাবু বলেন এই পবিত্র ঈদ সকলের সৌভাগ্য সমৃদ্ধি ফিরিয়ে আনুক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।

No comments