গ্যাসের চাপ দিলীপ কুমার পাত্র
গ্যাস অম্বলে ভুগছি আমি সারা সময় ভাই গ্যাসের মূল্য বৃদ্ধিতে ওইবাড়া ভাতে ছাই!
ক্ষুব্ধ মানুষ যুদ্ধ করে ধ্বংস করে আজ বিশ্বজুড়ে হচ্ছে ক্ষতি নেই কি ওদের লাজ?
গ্যাসের জন্য বন্ধ রান্না বন্ধ শিল্প যান সংরক্ষ…
গ্যাসের চাপ
দিলীপ কুমার পাত্র
গ্যাস অম্বলে ভুগছি আমি
সারা সময় ভাই
গ্যাসের মূল্য বৃদ্ধিতে ওই
বাড়া ভাতে ছাই!
ক্ষুব্ধ মানুষ যুদ্ধ করে
ধ্বংস করে আজ
বিশ্বজুড়ে হচ্ছে ক্ষতি
নেই কি ওদের লাজ?
গ্যাসের জন্য বন্ধ রান্না
বন্ধ শিল্প যান
সংরক্ষণটা করতে হবে
খোলা রাখো কান।
এক বেলাতে করবো রান্না
রান্না হবে কম
এলপিজির ওই বিকল্পটা
খুঁজতে লাগাই দম।
ম্যানোমিটার গ্যাসের চাপের
নেয় যে বুঝি মাপ
গ্যাসের আকাল হলে পরে
আমজনতার চাপ!

No comments