Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের মডেল প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের মডেল প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার অগ্রগতি ঘটাতে শোলাট গ্রামে গ্রামবাসীর সহ শিক্ষানুরাগী ,শুভানুধ্যায়ী ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমে স্বর্গীয় মুক্তাকেশী সিনহার হাত ধরেই এই বিদ্যালয়টি ১৯…

 



স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের মডেল প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

 শিক্ষার অগ্রগতি ঘটাতে শোলাট গ্রামে গ্রামবাসীর সহ শিক্ষানুরাগী ,শুভানুধ্যায়ী ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমে স্বর্গীয় মুক্তাকেশী সিনহার হাত ধরেই এই বিদ্যালয়টি ১৯৫৪ সালের ১লা জানুয়ারি শোলাট মহেন্দ্র বালিকা বিদ্যাভবন গভঃ স্পনসর্ড পথ চলা শুরু হয়। আজ ১২ মার্চ বৃহস্পতিবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে হলদিয়া এনার্জি লিমিটেড স্কুলের দুঃস্থ ছাত্রীদের হাতে পাঠ্যরত বই তুলে দিলেন।

 পরিবেশ দূষণ রোধ করতে ভেষজ বাগান তৈরি করার জন্য হলদিয়া এনার্জি লিমিটেড সংস্থার আধিকারিকরা প্রায় ২৫০ টি ভেষজ গাছ তুলে দিলেন। ভেষজ বাগান। বিশল্যকরণী, কৃষ্ণ-তুলসী, অশ্বগন্ধা, সর্পগন্ধা, বনচণ্ডাল, কর্পূর তুলসী, আয়াপান, আজোয়ান, শতমূলী, ঘৃতকুমারীর মতো প্রায় ৫০ রকমের ঔষধি গাছ স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন। স্কুলের প্রধান শিক্ষিকা শোভনা প্রধান বলেন আমরা কংক্রিটের প্রাচীর তৈরি করি। কিন্তু হলদিয়া এনার্জি লিমিটেডের উদ্যোগে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়নের ভেষজ গাছের প্রাচীর তৈরি করব। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া এনার্জি লিমিটেড প্ল্যান হেড ভাইস প্রেসিডেন্ট সুশোভন পাত্র সহ অন্যান্য আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস প্রেসিডেন্ট সাধারণ জানা মনোহর পুর হাই স্কুলের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র দাস, গোবিন্দ শাহু এক্সিকিউটিভ হলদিয়া এনার্জি লিমিটেড, চন্দ্রনাথ চক্রবর্তী ব্যবস্থাপক হলদিয়া এনার্জি লিমিটেড, কমল দাস জেলা সমন্বয় জীব বৈচিত্র্য বোর্ড, আসকানি মুনিয়ন চেয়ারম্যান বিএমসি, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুনীলবরণ দোলাই এবং শোলাট গ্রামের গ্রাম কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল পট্টনায়ক প্রমূখ।

No comments