Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মহকুমার আদালতের ২৪ তম জন্মদিনে কি বার্তা দিলেন জাস্টিস তোফিক উদ্দিন

হলদিয়া মহকুমার আদালতের ২৪ তম জন্মদিনে কি বার্তা দিলেন জাস্টিস তোফিক উদ্দিন
২০০৩ সালে হলদিয়া মহকুমার আদালত১ মার্চ উদ্বোধন হয়েছিল। সেই দিনটিকে মান্যতা দিয়েই বার অ্যাসোসিয়েশনের উদ্যোগেই প্রতিবছর এই দিনটি উদযাপিত হয় ধুমধাম করে। …

 



হলদিয়া মহকুমার আদালতের ২৪ তম জন্মদিনে কি বার্তা দিলেন জাস্টিস তোফিক উদ্দিন


২০০৩ সালে হলদিয়া মহকুমার আদালত১ মার্চ উদ্বোধন হয়েছিল। সেই দিনটিকে মান্যতা দিয়েই বার অ্যাসোসিয়েশনের উদ্যোগেই প্রতিবছর এই দিনটি উদযাপিত হয় ধুমধাম করে। ২০২৬ রবিবার ১লা মার্চ হওয়ার জন্য ২রা মার্চ আদালতের জন্মদিন উদযাপিত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বি আর আম্বেদকর এর একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়। জন্মদিন কে সামনে রেখে প্রায় পাঁচ দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠান। আজ ২রা মার্চ হলদিয়া মহকুমার আদালতে জন্মদিন বি আর আম্বেদকরের মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে পালিত হয় আজকের এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জাস্টিস তোফিক উদ্দিন এবং পূর্ব মেদিনীপুর জেলা তমলুক ও হলদিয়া আইনজীবীগণ। প্রীতি ফুটবল ম্যাচ , বিতর্ক প্রতিযোগিতা, নিত্যানুষ্ঠান ও গানের অনুষ্ঠানের পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া মহকুমার আদালতে ১ লা মার্চ২০০৩ সালের  উদ্বোধন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অশোক কুমার মাথুর। সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য হলদিয়া মহকুমা আদালতে বার এসোসিয়েশন এবং হলদিয়া আদালতের বিচারকদের নিয়ে আজকের দিনটি পালিত হয় উপস্থিত ছিলেন। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তৌফিক উদ্দিন,

উক্ত অনুষ্ঠানে সংবিধানের প্রস্তাবনা পাঠ করিলেন বিচারক কাদেরা সুলতানা (ACJM -2 হলদিয়া), এছাড়া উপস্থিত ছিলেন পোস্ত বন্দ্যোপাধ্যায় (JM হলদিয়া) এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্য প্রসুন কান্তি দাস, আইনজীবী শিলা গিরি, আইনজীবী মধুমিতা ভট্টাচার্য ,আইনজীবী সুজিত কুমার পন্ডা, আইনজীবী আশীষ কুমার পাত্র এছাড়াও অন্যান্য বিশিষ্ট আইনজীবীগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হলদিয়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন এর সভাপতি পৃথ্বীশ দে, ছিলেন সম্পাদক  বিমল কুমার মাজি। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।সভায় সঞ্চালনা করেন বার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিপ্লব জানা।


No comments