Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় কোর কমিটির নাম করে টাকা তুলছে তৃণমূল অভিযোগ বিএমএস

হলদিয়ায় কোর কমিটির নাম করে টাকা তুলছে তৃণমূল অভিযোগ বিএমএসআসন্ন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের দল বদল করার একটা প্রক্রিয়া চলছে। আসন্ন বিধানসভা নির্বাচনের খরচের জন্য বিভিন্ন জায়গায় টাকা তোলার চেষ্…

 


 হলদিয়ায় কোর কমিটির নাম করে টাকা তুলছে তৃণমূল অভিযোগ বিএমএস

আসন্ন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের দল বদল করার একটা প্রক্রিয়া চলছে। আসন্ন বিধানসভা নির্বাচনের খরচের জন্য বিভিন্ন জায়গায় টাকা তোলার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। শাসক দলের হলদিয়া কোর কমিটির নাম করে টাকা তুলছে কোর কমিটির কয়েকজন সদস্য এমনই অভিযোগ করলেন শাসক দলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব। যা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। হলদিয়া রিফাইনারি ইউনিয়ন আইএনটিটিইউসি কোর কমিটির সম্পাদক অমিত প্রামাণিক বলেন এই ঘটনা আমার জানা নেই তবে খোঁজ খবর নেবো। যাতে এই ঘটনা না ঘটে আমরা দেখব।এই ঘটনাকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন আমরা বারে বারে অভিযোগ করে এসেছিলাম হলদিয়ার কোর কমিটির চেয়ারম্যান এবং কনভেনার তারা বিগত কয়েকটি দলবদল করে এসেছেন বিভিন্ন দলের হাঁড়ী মুছে শেষ করে বর্তমান শাসক দলের হাঁড়ী মুছে খাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে তা প্রমাণিত । সেই দলের শ্রমিক নেতৃত্ব সোশ্যাল মিডিয়া মাধ্যমে জানতে চেয়েছেন হলদিয়া কোর কমিটির তথা বিধায়কের কাছে। যে টাকা তুলছেন তিনি কোর কমিটির চেয়ারম্যান এবং কনভেনারের নাম করেই টাকা তুলছেন যা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। যদি উনারা টাকা না তুলে থাকেন তাহলে প্রকাশ্যে এর প্রতিক্রিয়া দিচ্ছেন না কেন ? আমরা বারে বারে যে কথা বলে এসেছিলাম তা আজ প্রমাণিত সেই দলেরই শ্রমিক নেতৃত্ব প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে জানাচ্ছেন , বর্তমান এমএলএ তথা কোর কমিটির চেয়ারম্যান একজনের মারফত প্রত্যেকটি গাড়ি থেকে ২০০ - ৫০০ টাকা করে তুলছেন। তবে তিনি আরো বলেন সামনে বিধানসভা নির্বাচন আসছে বিভিন্ন দল থেকে বর্তমান শাসক দলের নাম লিখিয়েছেন দলবদুল বিধায়ক সাধারণ মানুষ তার যোগ্য জবাব ব্যালট বাক্সের মাধ্যমে দিয়ে দেবেন এটা নিশ্চিত। হলদিয়ার মানুষ এবং গাড়ির ড্রাইভার কন্টাকটার যারা রয়েছেন তারাও কিন্তু এই টাকা তোলার যোগ্য জবাব দেবেন।

No comments