Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ও মহিষাদলে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থীদের রবিবাসরীয় নির্বাচনী প্রচার

হলদিয়া ও মহিষাদলে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থীদের রবিবাসরীয় নির্বাচনী প্রচারসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: হলদিয়া (২০৯তপশিলি) কেন্দ্রে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থী শুভেন্দু শেখর দাস আজ সকালে সুতাহাটা বাজারে দল…

 




হলদিয়া ও মহিষাদলে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থীদের রবিবাসরীয় নির্বাচনী প্রচার

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: হলদিয়া (২০৯তপশিলি) কেন্দ্রে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থী শুভেন্দু শেখর দাস আজ সকালে সুতাহাটা বাজারে দলের কর্মী-সমর্থকদের নিয়ে এক প্রচার কর্মসূচিতে সামিল হন। কর্মসূচিতে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি, জেলা কমিটির সদস্য নারায়ণ প্রামানিক প্রমূখ।।

 অন্যদিকে মহিষাদল বিধানসভার প্রার্থী তপন কুমার মাইতি আজ সকালে মহিষাদল বাজারে দোকানদার সহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে প্রচার কর্মসূচিতে অংশ নেন দলের কর্মী সমর্থকদের নিয়ে। প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন দ্বিজেন বেতাল,আশিস দোলই, চন্দন সাহু প্রমুখ। প্রণব মাইতি জানান, আগামী ১ লা এপ্রিল হলদিয়া মহকুমার নন্দীগ্রাম মহিষাদল ও হলদিয়া কেন্দ্রের প্রার্থীরা,হলদিয়া মহকুমা শাসক অফিসে মনোনয়নপত্র পেশ করবেন।

তিনি আরো বলেন,এবারকার বিধানসভা নির্বাচনে মালিক শ্রেনীর সেবাদাস,সাম্প্রদায়িক ও স্বৈরাচারী বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত জনবিরোধী তৃণমূলকে পরাস্ত করে শ্রমিক-কৃষক-সাধারণ মানুষের বাঁচার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আমাদের দল এ রাজ্যে ২৩০ টি কেন্দ্রে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দেশের গরীব-খেটে খাওয়া-মধ্যবিত্ত মানুষ সহ শ্রমিক-কৃষকের স্বার্থে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করতে পশ্চিম বঙ্গে সংগ্রামী বামপন্থী শক্তি এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান উনি।



No comments